মোহাম্মদপুরে আবারও কুপিয়ে হত্যা

ঢাকার মোহাম্মদপুরে আসাদুল হক (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধের ইটখোলা নামক স্থানে হত্যাকাণ্ড ঘটে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন জানান, রাত ১টার দিকে আসাদুল হককে কে বা কারা কুপিয়ে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে অ্যালেক্স গ্রুপের দলনেতা মো. ইমন ওরফে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025