লেখক ও চিকিৎসক ডা. এনামের মা আর নেই

লেখক ও চিকিৎসক ডা. এনামুল হক এনামের মা রহিমুন নেছা মারা গেছেন। বুধবার (১৩ মে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর জানাজার নামাজ আজ আসরের নামাজের পর ওসমানীনগরের মাদার বাজার শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

শোকবার্তা

NE News-এর নিয়মিত লেখক ডা. এনামুল হক এনামের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছে
NE News পরিবার। এক শোকবার্তায় NE News শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করেছে।

পৃথক শোকবার্তায় প্রকাশনা প্রতিষ্ঠান ‘বাংলা প্রকাশনী’ কথাসাহিত্যিক এনামুল হকের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025