International News Desk, Author at NE NEWS

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: দুই ফাঁদে আটকা ট্রাম্প
টানা ৪০ দিন জোরালো যুদ্ধ চলার পর গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়, যা পরবর্তী সময় অনির্দিষ্টকালের জন্য প্রসারিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যত ট্রাম্প নিজের তৈরি দুটি ফাঁদে আটকা পড়েছেন– একটি ভূরাজনৈতিক এবং অন্যটি অভ্যন্তরীণ।

বৃহস্পতিবার সিএনএনের বিশ্লেষণে বলা হয়, হরমুজ প্রণালির ওপর ইরানের প্রভাব ও নতি স্বীকারে তাদের অস্বীকৃতির কারণে ট্রাম্প গ্রহণযোগ্য সামরিক মূল্যে এ যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটাতে পারছেন না। এ অবস্থায় সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এর রাজনৈতিক প্রভাব পড়ছে। ট্রাম্পের জনসমর্থন কমে ৩০-এর ঘরে পৌঁছেছে। প্রতি গ্যালন গ্যাসের গড় মূল্য ৪ দশমিক ৫০ ডলারের বেশি এবং যুদ্ধের বিরুদ্ধে জনবিরোধিতা বাড়তে থাকায় এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক সুযোগ তাঁর নেই।

সুতরাং ট্রাম্প আটকে পড়েছেন– এ বাস্তবতাটিই শান্তি আলোচনায় অগ্রগতির বিষয়ে অবিরাম আশাবাদী হওয়ার দাবি ও কোনো পূর্ব সতর্কতা ছাড়াই সামরিক কৌশল ঘোষণা বা পরিবর্তনের প্রবণতাকে ব্যাখ্যা করতে সহায়তা করে। সর্বশেষ আশা হলো, দুই দেশ ও মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে বর্তমানে আলোচিত এক পৃষ্ঠার একটি স্মারকলিপি। নথিটি যুদ্ধের অবসান ঘটাবে ও অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য ৩০ দিনের সময়সীমা শুরু করবে। এই এক পৃষ্ঠার নথি কি সমস্যার সমাধান করতে সক্ষম? মূলত জটিল পরমাণু আলোচনা, দেশটির ক্ষেপণাস্ত্র ও প্রক্সির মতো গুরুত্বপূর্ণ বিষয় তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধশতাব্দী ধরে বিবাদ চলে আসছে। এক পৃষ্ঠার ওই নথি চূড়ান্ত সমাধানের জন্য অপর্যাপ্ত বলে মনে হচ্ছে। পাশাপাশি রয়েছে নিজেদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ব্যাপক নিষেধাজ্ঞা শিথিলের ইরানের দাবি এবং হরমুজ প্রণালিকে প্রধান কৌশলগত সুবিধায় পরিণত করে সেটির মধ্য দিয়ে তেল ও গ্যাস ট্যাঙ্কার চলাচলের মাধ্যমে লাভবান হওয়ার আকাঙ্ক্ষা।

কিছু সূত্র জানিয়েছে, বর্তমান আলোচনাতেই দুই পক্ষ যুদ্ধ শেষ করার সবচেয়ে কাছাকাছি এসেছে। আশা করা যায়, এ আশাবাদ যথার্থ। কারণ, এ সংঘাতের মানবিক ও অর্থনৈতিক ক্ষতি ভয়াবহ এবং তা বাড়ছেই। অবশ্য ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার দাবি করেন, একটি ‘চুক্তি’ হতে চলেছে এবং তেহরান তার সব দাবিতে রাজি হয়েছে। পরে তেহরান জানিয়েছে ভিন্ন কথা।

ওয়াশিংটনের দৃষ্টিকোণ থেকে এ যুদ্ধ কৌশলগত বিভ্রান্তি, আকস্মিক পরিবর্তন ও এর সমাপ্তি নিয়ে এক অস্পষ্টতায় জর্জরিত। উদাহরণ হিসেবে বলা যায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত মঙ্গলবার প্রায় প্রসঙ্গক্রমে উল্লেখ করেন– ‘অপারেশন এপিক ফিউরি’ নামে যুদ্ধটি শেষ হয়ে গেছে। এরপর তিনি প্রায় এক ঘণ্টা ধরে হরমুজ প্রণালি পুনরায় খোলার প্রচেষ্টায় ট্রাম্পের কয়েক ঘণ্টা আগে পরিকল্পিত আরেকটি অভিযানের কথা বলেন। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই মাত্র কয়েকটি জাহাজকে নিরাপদে পৌঁছে দেওয়ার পর ‘প্রজেক্ট ফ্রিডম’ও স্থগিত করা হয়। ট্রাম্প বলেন, তিনি শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

The post যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত: দুই ফাঁদে আটকা ট্রাম্প appeared first on NE NEWS.

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শুক্রবার কংগ্রেসকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, শত্রুতা “সমাপ্ত” হয়েছে। তবে একই সঙ্গে ইঙ্গিত দেওয়া হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং উত্তেজনা পুরোপুরি শেষ হয়নি।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা কার্যত কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের আইনি সময়সীমা এড়ানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। আইন অনুযায়ী, ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক ছিল, যার শেষ সময়সীমা ছিল শুক্রবার। কিন্তু রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেস এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইরানের সঙ্গে কোনো গুলি বিনিময় হয়নি।

যুক্তরাষ্ট্রের ১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোলুশন’ অনুযায়ী প্রেসিডেন্ট ৬০ দিনের জন্য সামরিক অভিযান চালাতে পারেন।

দুই মাস আগে ইরানের ওপর হামলা শুরু করার ৪৮ ঘণ্টা পর ট্রাম্প মার্কিন কংগ্রেসকে যুদ্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিলেন। তারপর থেকে শুরু হওয়া ৬০ দিনের সময়সীমা ১ মে শেষ হয়েছে।

ট্রাম্প হাউস স্পিকার মাইক জনসন এবং সিনেটের অস্থায়ী সভাপতি চাক গ্রাসলিকে লেখা চিঠিতে বলেন, ফেব্রুয়ারি ২৮, ২০২৬ তারিখে শুরু হওয়া শত্রুতা এখন শেষ হয়েছে।

তবে তিনি একই সঙ্গে সতর্ক করে দেন যে ইরানের হুমকি এখনো বিদ্যমান। তার ভাষায়, ইরান এখনো যুক্তরাষ্ট্র এবং আমাদের সেনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা হুমকি হিসেবে রয়ে গেছে।

আইন অনুযায়ী, যুদ্ধ শুরু হলে ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। সেই সময়সীমা শুক্রবার শেষ হয়েছে। কিন্তু কংগ্রেস এখনো কোনো অনুমোদন দেয়নি বা যুদ্ধ বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নেয়নি।

ট্রাম্প প্রশাসন বলছে, যুদ্ধবিরতি শুরু হওয়ায় এই সময়সীমা আর প্রযোজ্য নয়। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথও একই কথা বলেছেন।

তবে ডেমোক্র্যাটরা এই যুক্তি মানছেন না। তারা বলছেন, যুদ্ধ এখনো চলছে এবং আইন অনুযায়ী কংগ্রেসের অনুমোদন দরকার।

রিপাবলিকানদের মধ্যেও বিভক্তি দেখা যাচ্ছে। কিছু সিনেটর ভবিষ্যতে কংগ্রেসের অনুমোদন নেওয়ার পক্ষে, আবার কেউ কেউ এখনই নতুন ভোটের প্রয়োজন মনে করছেন না।

সিনেটর সুসান কলিন্স বলেন, প্রেসিডেন্টের ক্ষমতা সীমাহীন নয় এবং কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক। অন্যদিকে সিনেটর জন থুন বলেছেন, আপাতত নতুন ভোটের পরিকল্পনা নেই।

ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল বলেন, সংবিধানে যুদ্ধ থামানোর কোনো বিরতি বোতাম নেই। আমরা এখনো যুদ্ধের মধ্যেই আছি।

সব মিলিয়ে, হোয়াইট হাউস যুদ্ধ শেষ হয়েছে বললেও বাস্তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং কংগ্রেসের ভূমিকা নিয়ে বড় বিতর্ক চলছে।

The post ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প appeared first on NE NEWS.

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের শঙ্কা
মার্কিন ও ইসরাইলি বাহিনী গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আকস্মিক হামলা শুরু করে। হামলার প্রথম দিনেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।

ইসরাইল-যুক্তরাষ্ট্রের অতর্কিত আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও তেল আবিবে পাল্টা হামলা শুরু করে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তাদের ধারণা ছিল, ইরানের শীর্ষ নেতাদের হত্যা করলে তারা তেহরানে সরকার পতন ঘটাতে পারবে এবং সেখানে পছন্দের সরকার বসাবে।

তবে পশ্চিমাদের এমন ধারণার অকাল মৃত্যু ঘটিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতে অতর্কিত হামলা চালিয়ে দিশেহারা করে তুলে ইরান। এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে সকল ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেয়। এতে বিশ্ব জুড়ে চরম জ্বালানি সংকট দেখা দিয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল সতর্ক করেছেন যে, বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ৪০ দিনের যুদ্ধ শেষে গত ৮ এপ্রিল থেকে ১৪ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি শেষ হওয়ার শেষ মুহূর্তে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির ঘোষণা দেন। তবে ট্রাম্পের এই ঘোষণায় বিশ্বাস নেই বলে জানিয়েছে ইরান।

দেশটির কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির আড়ালে যুক্তরাষ্ট্র নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে ইরান কড়া বার্তা দিয়ে জানায়, তারাও পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত।

ইরানি কর্তৃপক্ষ বলেছেন, যুক্তরাষ্ট্র যে ইরানের নৌ-বন্দরের বিরুদ্ধে অবরোধ চালাচ্ছে তা যুদ্ধের শামিল। দেশটি একে যুদ্ধবিরতি লঙ্ঘন বলেও অভিযোগ করেছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন বলছে, তারা ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধ বহাল রাখবে। এর জবাবে ইরানও হরমুজ প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে।

এ ছাড়া পাকিস্তান দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য এখনো ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার জন্য রাজি থাকলেও সবুজ সংকেত দেয়নি ইরান।

দেশটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষী দাবি ও নৌ অবরোধের কারণে তারা ইসলামাবাদে আলোচনায় অংশ নেবে না।
এদিকে, একদিকে শান্তি আলোচনার জন্য তাগাদা দিলেও অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে মার্কিন বাহিনী। সর্বশেষ, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে।

সিএনএন বলছে, রণতরী বুশ মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার অর্থ হলো অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনী দ্রুত আরও কয়েক ডজন যুদ্ধবিমান পেতে যাচ্ছে। যেকোনো সময় যুদ্ধবিরতি ভেঙে গেলে বা ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধে এসব যুদ্ধবিমান ব্যবহার করা হবে।
এনিয়ে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্য দীর্ঘস্থায়ী যুদ্ধের ঝুঁকিতে আছে।

আরেকদিকে ইরানও জানিয়েছে, তারা নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুত এবং জাতীয় স্বার্থ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

বৃহস্পতিবার বিবিসি’র বিশ্লেষণী রিপোর্ট বলছে, দুই পক্ষই কৌশলগত হরমুজ প্রণালির অবরোধের কারণে আলোচনা প্রক্রিয়া এখন বন্ধ হয়ে আছে। কোনো পক্ষের কাছ থেকেই পিছু হটার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না।

যুক্তরাষ্ট্রের ধারণা, হরমুজ প্রণালি বন্ধ ও নৌ অবরোধের কারণে ইরানকে অর্থনৈতিকভাবে ব্যাপক মূল্য দিতে হবে এবং এতে করে তেহরান আলোচনার টেবিলে ফিরবে এবং মার্কিন চুক্তি মেনে নেবে। বিবিসি বলছে, ইরানকে অবশ্যই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।

কিন্তু ইরানি নেতারা কখনো আত্মসমর্পণ করবেন না। এটি তাদের ডিএনএ সিস্টেমে নেই। দেশটির কর্মকর্তাদের বিশ্বাস, তারা এই চাপ সহ্য করতে পারবে কিন্তু একমাত্র তাদের শর্ত মানা হলে তারা চুক্তিতে আগ্রহী হবে।

The post মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধের শঙ্কা appeared first on NE NEWS.

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসবে না ইরান। এই আলোচনার ক্ষেত্রে ৩টি প্রধান বাধা রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে এ তথ্য জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হিন্দুস্থান টাইমস এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গ, নৌ অবরোধ এবং হুমকিকেই আলোচনার সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেছেন ইরানের প্রধানমন্ত্রী।

পেজেশকিয়ান বলেন, পুরো বিশ্ব আপনাদের দাবি ও বাস্তব কর্মকাণ্ডের মধ্যে ভণ্ডামিপূর্ণ পার্থক্য দেখেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান কখনোই সংলাপ ও সমঝোতার বিরুদ্ধে ছিল না।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত হয়ে যায়। এ আলোচনা চলতি সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, পাকিস্তানের অনুরোধে তিনি যুদ্ধবিরতির সময়সীমা বাড়িয়েছেন। তিনি চান ইরান একটি সমন্বিত প্রস্তাব দিতে পারে। আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে।

তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও দুই পক্ষের উত্তেজনা কমেনি। ইরান এমএসসি ফ্রান্সেসকা, এপামিনোন্দাস ও ইউফোরিয়া নামে তিনটি জাহাজ জব্দ করেছে বলে জানা গেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রেখেছে।

The post যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান appeared first on NE NEWS.

গাজা যুদ্ধে প্রতিদিন গড়ে নিহত ৪৭ নারী ও কন্যাশিশু
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের পরিসংখ্যান অনুযায়ী, গাজায় যুদ্ধ চলার সময় প্রতিদিন গড়ে অন্তত ৪৭ জন নারী ও কন্যাশিশু নিহত হয়েছে।

শুক্রবার সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানায়, ভঙ্গুর এক যুদ্ধবিরতির ছয় মাস পরও সেখানে প্রাণহানি অব্যাহত রয়েছে। দুই বছর চলার পর ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধ থামলেও গাজার অর্ধেকেরও বেশি অংশ ইসরায়েলি সৈন্যদের নিয়ন্ত্রণে থাকে৷ বাকি সংকীর্ণ উপকূলীয় ভূখণ্ডের নিয়ন্ত্রণে থাকে হামাস৷

ইউএন উইমেনের প্রতিবেদন বলছে, অক্টোবর ২০২৩ থেকে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে গাজায় ৩৮ হাজারেরও বেশি নারী ও মেয়ে শিশু নিহত হয়েছে।

সংস্থাটির মানবিক কার্যক্রমের প্রধান সোফিয়া ক্যালটর্প জেনেভায় সাংবাদিকদের বলেন, গাজায় আগের সংঘাতগুলোর চেয়ে (সর্বশেষ যুদ্ধে) অনেক বেশি নারী ও মেয়ে নিহত হয়েছে৷ তারাও ছিলেন স্বতন্ত্র ব্যক্তি, তাদের জীবনেও স্বপ্ন ছিল।

ইউএন উইমেন জানায়, অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হলেও নারী ও কন্যাশিশু হত্যা অব্যাহত রয়েছে। তবে লিঙ্গভিত্তিক পৃথক তথ্যের অভাবে ঠিক কতজন মারা গেছে তা জানা যায়নি।

স্থানীয় চিকিৎসকদের মতে, গত অক্টোবর থেকে ৭৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন৷ এ সময়ে চারজন ইসরায়েলি সৈন্যও নিহত হয়৷ ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য পরস্পরকে দোষারোপ করে৷

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ শুক্রবার জানায়, গাজায় উদ্বেগজনক হারে শিশুদের নিহত ও আহত হওয়া অব্যাহত রয়েছে৷ গত ছয় মাসে সেখানে অন্তত ২১৪ জন শিশু নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা৷

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, গাজায় প্রায় দশ লাখ নারী ও মেয়ে শিশু বাস্তুচ্যুত হয়েছে।

The post গাজা যুদ্ধে প্রতিদিন গড়ে নিহত ৪৭ নারী ও কন্যাশিশু appeared first on NE NEWS.

আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
আবারও পরমাণু আলোচনায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

শনিবার (১৮ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের প্রতিনিধিরা রবিবার ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তবে এই বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র বা ইরান। যদিও এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সপ্তাহান্তেই আলোচনা হতে পারে।

গত সপ্তাহে অনুষ্ঠিত আগের দফার আলোচনা দীর্ঘ সময় ধরে চললেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদও আগামী সপ্তাহের শুরুতেই শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে ইরানের সঙ্গে দারুণ কিছু হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে ঘিরে পরিস্থিতি ‘খুব ভালোভাবে এগোচ্ছে।’ কিছুক্ষণ আগেই ‘খুব ভালো খবর’ পেয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাস্প জানান, প্রায় ২০ মিনিট আগে আমি কিছু বেশ ভালো খবর পেয়েছি… মনে হচ্ছে ইরানের সঙ্গে বিষয়গুলো খুব ভালোভাবে এগোচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেন, যদি বুধবারের মধ্যে ইরানের সঙ্গে কোনো চুক্তি না হয়, তাহলে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না। এছাড়া ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের আবার বোমা ফেলতে শুরু করতে হতে পারে।

এদিকে হরমুজ প্রণালি খুলে যাওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, তার আসন্ন চীন সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকটি ‘বিশেষ’ এবং সম্ভবত ‘ঐতিহাসিক’ হবে। প্রেসিডেন্ট শির সঙ্গে দেখা করার জন্য আমি অপেক্ষা করছি। এ সফরে অনেক কিছু অর্জিত হবে!

The post আবারও আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান appeared first on NE NEWS.

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে সময় দিল যুক্তরাষ্ট্র
রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে আরও ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে রুশ জ্বালানি পণ্য আমদানিতে থাকা সীমাবদ্ধতা সাময়িকভাবে শিথিল থাকবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে।

এর আগে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের কথা জানায়।

গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়।

নতুন এই ৬০ দিনের ছাড়ের ফলে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে বাংলাদেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে সাময়িক স্বস্তি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

The post রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে সময় দিল যুক্তরাষ্ট্র appeared first on NE NEWS.

ভিসা নিয়ে নতুন নীতি ঘোষণা করল যুক্তরাষ্ট্র
ভিসা নিয়ে দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যারা আমাদের গোলার্ধের দেশগুলোর মধ্যে থেকে আমাদের শত্রুদের সমর্থন করবে এবং এই অঞ্চলে আমেরিকার স্বার্থকে দুর্বল করতে সহায়তা করবে তাদের ভিসা সীমিত করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইতোমধ্যে ২৬ জনের ভিসা এই নীতির অংশ হিসেবে বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর প্রচেষ্টার মধ্যে এ তথ্য সামনে এসেছে। এ পদক্ষেপকে তিনি ‘ডনরো ডকট্রিন’ নামে উল্লেখ করেছেন। এটি উনবিংশ শতকের ‘মনরো ডকট্রিনের’ আধুনিক রূপ।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প প্রশাসন আমেরিকা মহাদেশে মাদক পাচার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারা অমান্যকারী দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছে। এছাড়া প্রশাসন লাতিন আমেরিকায় চীনের ক্রমবর্ধমান প্রভাব কমানোর চেষ্টা করছে। কারণ অনেক দেশ এশিয়ার এই শক্তিধরের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিস্তৃত ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের শত্রুদের বিরুদ্ধে জেনে-শুনে নির্দেশদাতা, অনুমোদনকারী বা উল্লেখযোগ্য সহায়তাকারীদের জন্য প্রযোজ্য হবে। এর মধ্যে শত্রুপক্ষীয় শক্তিকে গুরুত্বপূর্ণ সম্পদ ও কৌশলগত উপকরণ অর্জনে সহায়তা করা, আঞ্চলিক নিরাপত্তা প্রচেষ্টা ব্যাহত করা, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করা এবং প্রভাব বিস্তারমূলক কার্যক্রম চালানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যা কোনো দেশের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা দুর্বল করে। তবে বিবৃতিতে সরাসরি চীন বা মাদকবিরোধী অভিযানের কথা উল্লেখ করা হয়নি।

এই নীতি ট্রাম্প প্রশাসনের বিদেশি সমালোচক ও রাজনৈতিক প্রতিপক্ষদের ভিসা বাতিল প্রক্রিয়ার অংশ। গত বছর প্রশাসন ফিলিস্তিনপন্থি প্রতিবাদকারীদের ভিসা বাতিলের চেষ্টা করেছিল। এ সময় বলা হয়েছিল, তাদের উপস্থিতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

আলজাজিরা জানিয়েছে, প্রশাসন ইরান সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত বা ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের সঙ্গে জড়িত পরিবারের সদস্য এমন অন্তত সাতজনের অভিবাসন ভিসা বাতিল করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের বিবৃতিতে নতুন নীতির আওতায় থাকা ২৬ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন গত বছর কিছু ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। এছাড়া এরই মধ্যে লাতিন আমেরিকার কিছু ব্যক্তির ভিসাও যুক্তরাষ্ট্র রাজনৈতিক মতপার্থক্যের কারণে বাতিল করেছে।

জুলাই মাসে ব্রাজিলের সাবেক ডানপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে তদন্তে জড়িত কিছু কর্মকর্তার ভিসা বাতিল করা হয়। এর মধ্যে ছিলেন ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস, যিনি ডানপন্থিদের সমালোচনার কেন্দ্রবিন্দু।

এরপর সেপ্টেম্বরে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করা হয়। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেছিলেন। পরে অবশ্য তিনি ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে আমন্ত্রণ পান। ভিসা নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের বৃহত্তর কৌশলের অংশ, যার লক্ষ্য বিদেশি গোষ্ঠীর ওপর চাপ সৃষ্টি করা এবং অভিবাসন সীমিত করা।

এ বছরের শুরুতে প্রশাসন নিরাপত্তা উদ্বেগ ও সামাজিক সেবার ওপর চাপের কথা বলে বহু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে। ট্রাম্প লাতিন আমেরিকার যেসব সরকারকে শত্রুভাবাপন্ন মনে করেন তাদের বিরুদ্ধে আরও সামরিক অবস্থানও নিয়েছেন। তিনি পুরো পশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের ‘প্রতিবেশ’ হিসেবে উল্লেখ করেছেন।

The post ভিসা নিয়ে নতুন নীতি ঘোষণা করল যুক্তরাষ্ট্র appeared first on NE NEWS.

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিপজ্জনক গ্রহাণু
পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘গড অব ক্যাওস’ নামে পরিচিত একটি গ্রহাণু, যেটি আগামী ৩ বছরের মধ্যে পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। এর ফলে মহাকাশ বিজ্ঞানীরা কাছ থেকে এই বিশাল মহাজাগতিক বস্তুটি পর্যবেক্ষণের বিরল সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, অ্যাপোফিস নামের এই গ্রহাণুটি প্রাচীন মিসরীয় ‘গড অব ক্যাওস’ নামে পরিচিত দেবতার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এটি ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করবে।

নাসা বলছে, গ্রহাণুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার মাইল দূর দিয়ে যাবে। এটি অনেক কক্ষপথে থাকা স্যাটেলাইটের থেকেও কাছাকাছি অবস্থান। তুলনামূলকভাবে সর্বোচ্চ উচ্চতায় থাকা স্যাটেলাইটগুলো প্রায় ২২ হাজার মাইল দূরে অবস্থান করে। যদিও বিজ্ঞানীরা অ্যপোফিসকে ‘সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। তবুও নাসা আশ্বস্ত করেছে যে ২০২৯ সালে অতিক্রমণের সময় পৃথিবীর জন্য কোনো হুমকি থাকবে না।

দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা জানিয়েছেন, অন্তত আগামী ১০০ বছর এই গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। নাসা জানিয়েছে, পৃথিবী, এর বাসিন্দা, মহাকাশচারী কিংবা কক্ষপথে থাকা স্যাটেলাইট কোনো কিছুর জন্যই এর কোনো বিপদ নেই।

বিজ্ঞানীরা এই ঘটনাকে ‘অসাধারণ এবং নজিরবিহীন সুযোগ’ হিসেবে উল্লেখ করেছে। এর মাধ্যমে গ্রহাণুটি এবং পৃথিবীর কাছাকাছি থাকা অন্যান্য গ্রহাণু সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

নাসা জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে পূর্ব গোলার্ধের বাসিন্দারা খালি চোখেই এই গ্রহাণুটি দেখতে পারবেন।

The post পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিপজ্জনক গ্রহাণু appeared first on NE NEWS.

ইরানে হামলায় ক্ষতিগ্রস্ত ৯ শতাধিক স্কুল
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রবিবার এক সংবাদ সম্মেলনে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানিয়েছেন।

ফাতেমেহ মোহাজেরানি জানান, ক্ষতিগ্রস্ত স্কুল ভবনগুলো পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগবে। তবে শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, গত দেড় মাসের এই সামরিক অভিযানে ইরানের বেসামরিক অবকাঠামো কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে।

ইরান সরকারের তথ্যমতে, হামলায় ১ লাখ ২৫ হাজার ৬৪০টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ১ লাখ ঘরবাড়ি, ২০ হাজার ৫০০ দোকান এবং ৩৩৯টি স্বাস্থ্যকেন্দ্র।

মোহাজেরানি জানান, এসব বসতবাড়ি ও স্থাপনা পুনর্নির্মাণে তিন মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে বিশেষ গৃহঋণ সুবিধা দেওয়া হবে বলেও জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানে এ পর্যন্ত ৩ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই হামলার জবাবে ইরানও ইসরায়েলসহ ইরাক, জর্ডান এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। চলতি সপ্তাহের শুরুতে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও উত্তেজনা এখনো কমেনি।

এদিকে যুদ্ধ থামানোর লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোরে শেষ হওয়া ২১ ঘণ্টার এই আলোচনা থেকে কোনো চূড়ান্ত সমাধান বা সমঝোতা আসেনি। ফলে এই অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এখনো গভীর অনিশ্চয়তা বিরাজ করছে।

The post ইরানে হামলায় ক্ষতিগ্রস্ত ৯ শতাধিক স্কুল appeared first on NE NEWS.