চমক দেখালেন থালাপতি বিজয়, ভাসছেন তারকাদের অভিনন্দনে

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় দ্বৈত শাসন বা ডিএমকে-এডিএমকে আধিপত্যের অবসান ঘটল। আর এর কারণ অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত। বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্টি কাজাগামের (টিভিকে) জয়ের পর দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গন থেকে অভিনন্দনের জোয়ার বইছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রী রাশমিকা মান্দানা বিজয়ের নতুন রাজনৈতিক অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সহশিল্পীকে শুভকামনা জানিয়ে এক্স-এ তিনি লিখেছেন, ‘অভিনন্দন বিজয় স্যার। আপনার জন্য অত্যন্ত খুশি এবং এই নতুন যুগে আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, স্যার।’

ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিজয়কে অভিনন্দন জানিয়ে তার দলীয় সদস্যদেরও শুভেচ্ছা জানান। তিনি এই বিজয়কে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

অভিনেতা ধনুশ বলেন, প্রথম নির্বাচনে অংশ নিয়েই জনগণের ব্যাপক সমর্থন পাওয়া বিজয় ও তার দলের জন্য বড় সাফল্য, যা তাদের সরকার গঠনের পথে এগিয়ে নিয়েছে।

তেলেগু তারকা রাম চরণ তার বার্তায় বলেন, বিজয়ের নেতৃত্ব ও জনগণের সঙ্গে সংযোগই এই জয়ের মূল কারণ এবং তিনি তামিলনাড়ুর উন্নয়নে সফল হবেন।

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন সাফল্য পাওয়ায় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন তারকারা।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025