ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৮

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমু‌খি সংঘর্ষে নারীসহ আটজন নিহত হয়েছেন।

রবিবার সকাল ৬টা‌র দিকে দ‌ক্ষিণ সু‌রমা উপজেলার তেলিবাজারে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে।

দ‌ক্ষিণ সু‌রমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল জানান, একটি পিকআপে ১০-১২ জন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। আর চট্টগ্রাম থেকে সিলেটের দিকে আসছিল কাঁঠালবোঝাই একটি ট্রাক। দ‌ক্ষিণ সু‌রমার তেলিবাজারে ওই পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর চারজনের মৃত্যু হয়।

সিলেট মহানগর পু‌লিশে‌র অতিরিক্ত উপক‌মিশনার মো. মনজুরুল আলম জানান, নিহতদের মধ্যে দুইজন নারী। দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025