পশ্চিমবঙ্গে ‘জয়ের পথে’ বিজেপি, হার মানতে নারাজ মমতা

পশ্চিমবঙ্গের নির্বাচনে আসন লাভের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। সোমবার (৪ এপ্রিল) দুপুর নাগাদ বিজেপির জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে বলে জানা গেছে। তবে এখনই হার মানতে নারাজ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর সাড়ে ১২টার দিকে জানিয়ে দিয়েছেন, তিনি বা তার দল পরাজয় মেনে নিতে এখনও প্রস্তুত নন। তিনি আহ্বান জানিয়েছেন, কাউন্টিং এজেন্টরা কেউ গণনাকেন্দ্র থেকে সরে আসবেন না।

মমতা বলেন, তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে ১০০ আসনে এগিয়ে আছে, যেগুলো দেখাচ্ছে না। নির্বাচনি ফলাফলের নামে ‘গোটাটাই মিথ্যে জিনিস খাওয়াচ্ছে’ বলেও তিনি দাবি করেন।

এদিকে, বিজেপির সমর্থকদের মধ্যে বিজয়ের আমেজ ছড়িয়ে পড়েছে। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সেখানে আয়োজন করা হচ্ছে খাবারের।

এখন পর্যন্ত গণনা করা ভোট অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৫ আসনে। আর তৃণমূল ৯৫ আসনে এগিয়ে।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025