মেহেরপুরে বিএনপি নেতাকে গুলি

মেহেরপুরের গাংনীতে মুকুল হোসেন (৫০) নামে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার সাহারবাটী গ্রামে এ ঘটনা ঘটেছে।

মুকুল সাহারবাটী গ্রামের নেক মহাম্মদের ছেলে ও সাহারবাটী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

এ ঘটনায় জড়িত সন্দেহে টোকন বিশ্বাস (৫০) নামে একজনকে আটক করা হয়েছে। তিনি সাহারবাটি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মুকুল ভোরের দিকে গ্রামের সড়কে হাঁটছিলেন। এ সময় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর ৫টি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে টোকন আলী নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025