গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১০৫ জন। আর গত ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৭ জন। ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ২৪ জন।
এ ছাড়া ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ৮৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৫৬ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও তিন জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে।




