ধর্ষণের মামলায় কারাগারে এনসিপি নেতার বাবা

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৩০ এপ্রিল ধর্ষণের ঘটনায় শশীভূষণ থানায় মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে শনিবার (২ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সেলিম খন্দকার (৫৫)। তিনি উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে সেলিম খন্দকারের বাড়ির কাছে সাত বছর বয়সী স্কুলছাত্রীসহ অন্যান্য শশুরা খেলাধুলা করছিল। এ সময় সেলিম খন্দকার ওই শিশুকে বিভিন্ন ধরনের খাবারসহ টাকার প্রলোভন দেখিয়ে তার একতলা বাড়ির একটি কক্ষে নিয়ে যান এবং মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন।

পরদিন সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশু ব্যথা অনুভব করলে কান্নাকাটি করতে থাকে। তার পরিবারের লোকজন কী হয়েছে জিজ্ঞেস করলে সে জানায় সেলিম খন্দকার তার সঙ্গে খারাপ কাজ করেছে।

এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জু দাবি করেন, পারিবারিক বিরোধের জেরে তার বাবার বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়েছে।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহমেদ বলেন, অভিযুক্ত সেলিম খন্দকার ধর্ষণের বিষয়টি নিজেই স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025