Category: Regional
ভারতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা
পারস্পরিক সম্মান এবং সমান অংশীদারত্বের ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্য নিয়ে তারা আজ মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন।
অটোচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার
জামালপুরে ভুট্টাক্ষেত থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর অটোরিকশা ছিনিয়ে নেওয়া হয়েছে।
হত্যা মামলায় গ্রেপ্তার শিরীন শারমিন চৌধুরী
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয় জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে।
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে?
জাতিসংঘ মনেকরে একটি প্রধান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সংগঠনের স্বাধীনতার ওপর গুরুতর অপরাধ। (বিস্তারিত মতামত পড়ুন আমাদের পোর্টাল লিংকে)
আজহারীর পর আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
ইহুদি সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টির অভিযোগে এ পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
নোটিশে ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ ১২ মে
সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
সিলেটে বিমানবন্দরে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
আগুনে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও বিমানবন্দরের সার্ভার রুমের বিভিন্ন সরঞ্জাম পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জামিন পেলেন বাউল আবুল সরকার
একই সঙ্গে ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
চাঁদা দাবির মামলায় খালাস পেলেন আওয়ামী লীগের সাবেক এমপি
২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গত বছরের ৫ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি বিএম মোজাম্মেল হক।


