Category: News
ঘরে তালা লাগিয়ে আগুন: মারা গেল সেই বিএনপি নেতার আরেক মেয়ে
লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বসতঘরে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। সেই আগুনে ছোট মেয়ে বিনতির পর এবার বড় মেয়ে স্মৃতিকেও হারালেন বেলাল।
শুভ বড়দিন আজ
আজ আনন্দ-হাসি-গানে প্রাণ মিলবে প্রাণে। গির্জায় গির্জায় হবে প্রার্থনা। মানবতার কল্যাণে যিশুখ্রিষ্টের শান্তির বাণী ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে।
আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মব আক্রমণ: ফিকে হচ্ছে আশা, ফিরে আসছে সহিংসতা
সাম্প্রতিক সহিংসতা অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অস্থির ও বিশৃঙ্খল পরিস্থিতিতে সরকার চাপের মুখে রয়েছে।
১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান
বেলা পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। ঢাকায় অবতরণের আগে বিমানটি সিলেটে অবতরণ করেছিল।
শনিবার খোলা থাকবে ব্যাংক
প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ জমার সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংকের সকল শাখা খোলা থাকবে।
নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না
ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
ককটেল বিস্ফোরণে যুবক নিহত
ফুটপাতে দাঁড়িয়ে চা পান করছিলেন ওই যুবক। এ সময় ফ্লাইওভার থেকে ছোড়া হয় ককটেল। এর বিস্ফোরণে যুবকের মাথার খুলি উড়ে যায়।
নাজনীন মুন্নীকে বাদ না দিলে অফিসে আগুন দেওয়ার হুমকি
এই হুমকি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্য। আন্দোলনের ঢাকা মহানগর শাখার সভাপতি রিফাত রশীদ হুমকির বিষয়টি স্বীকার করেছেন।
জাসাস নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
ফরিদ সরকারকে কে বা কারা ইটভাটায় এসে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। তিনি ইউনিয়ন জাসাসের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।


