Category: News
২০২৫ সালে গড়ে দৈনিক ১১ খুন
২০২৫ সালে দেশে ৩ হাজার ৭৮৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অন্তত ৪০১টি রাজনৈতিক সহিংসতায় ১০২ জন প্রাণ হারিয়েছেন।
ঢাকায় এক বছরে উদ্ধার ৬৪৩ বেওয়ারিশ লাশ
প্রতি মাসে অন্তত ৫৪ অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ দাফন ও সত্কার করা হয়। গড়ে প্রতিদিন দাফন ও সত্কার করা হয় অন্তত দুজনের লাশ।
কুমিল্লায় চাচা-ভাতিজাকে গুলি করে ও রগ কেটে হত্যা
এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজায় ছিল: জুমা
ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে লিখেছেন, ‘মাস্টারমাইন্ডদের বের করা কি পসিবল না, নাকি ইচ্ছে করেই করতে দেয় না জানি না।’
এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’
আত্মপ্রকাশ করেছে রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস (এনপিএ)’। এ নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তত ২৮টি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করল।
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ
ওমর বিন হাদিকে সেখানে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিন বছর মেয়াদে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশের নির্বাচন ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে বিবৃতি দাবি
পার্লামেন্টের অধিবেশনে ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান বলেন, বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর ও মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে।
ঢাকায় বহুতল ভবনে আগুন, নিহত অন্তত ৬
নিহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া অন্তত ১৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
মাঠে ফিরছেন ক্রিকেটাররা, আজ শুরু হচ্ছে বিপিএল
শুরু হচ্ছে বিপিএল। ক্রিকেটাররা আন্দোলন প্রত্যাহার করায় আজ শুক্রবার মাঠে গড়াবে বৃহস্পতিবারের ম্যাচগুলো। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
এর আগে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দেন ক্রিকেটাররা।


