Category: News
বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫
ভোলায় জামায়াতের ২০/২৫ জন নেতাকর্মী এক বিএনপির কর্মীর বাড়িতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
১২ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
প্রজ্ঞাপনে কিছু জানানো না হলেও মন্ত্রণালয় থেকে জানা গেছে, মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় তালিকা থেকে তাদের বাদ দেওয়া হয়েছে।
মিয়ানমারে নির্বাচনে সেনা সমর্থিত দলের জয়, স্বীকৃতি দিচ্ছে না আসিয়ান
নির্বাচনে জয়ী ইউএসডিপি’র চেয়ারম্যান একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। আর শীর্ষপদের অনেকে উচ্চপদস্থ সাবেক সেনা কর্মকর্তা।
এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে ধর্মঘটে শ্রমিকরা
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটি। এটি বিদেশিদের দেওয়ার প্রতিবাদে গত তিন মাস ধরে চলছে আন্দোলন। এরই ধারাবাহিকতায় চলছে ধর্মঘট।
দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ
যুক্তরাজ্য আওয়ামী লীগের পাঁচ নেতা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে একজন জানান, শেখ হাসিনাকে বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে।
১৪ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশের বিমান
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের ‘বিইজি৩৪১’ নম্বরের একটি ফ্লাইট ঢাকা থেকে সরাসরি উড়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিএনপি-এনসিপি সংঘর্ষে আহত ১০
নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধন শেষে এটি আনার পেছনে অবদান নিয়ে এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের স্লোগানকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
সাতক্ষীরায় সেনাবাহিনীর বেধড়ক লাঠিপেটায় যুবক নিহত
মোটরসাইকেলে করে তিন বন্ধু বাজারের দিকে যাওয়ার সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করেন এবং তাদের মধ্যে একজনকে ব্যাপক মারধর করেন।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি
ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি হামলার ঝুঁকি থাকতে পারে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা
‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য আফরান নিশো শ্রেষ্ঠ অভিনেতা এবং ‘সাঁতাও’ সিনেমার জন্য আইনুন পুতুল শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন।


