Health Archives - NE NEWS
হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১০৫ জন। আর গত ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮৭ জন। ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ২৪ জন।
এ ছাড়া ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২ হাজার ৮৮৭ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৫৬ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও তিন জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে।
The post হাম ও উপসর্গে আরও ৯ জনের মৃত্যু appeared first on NE NEWS.
হামে শিশুমৃত্যু: পরিবারপ্রতি ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রবিবার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এ রিট দায়ের করেন।
রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনও সংযুক্ত করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হাম ও হামের উপসর্গ নিয়ে গত ৫৫ দিনে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসাবেই গড়ে প্রতিদিন অন্তত ছয়জন শিশুর মৃত্যু হচ্ছে। তবে গত এক সপ্তাহে সেই সংখ্যা বেড়ে গড়ে প্রতিদিন ১০ জনে পৌঁছেছে।
হামে শিশু মৃত্যুর সংখ্যা কমে আসার আশ্বাস দেওয়ার মধ্যেই মৃত্যুর সংখ্যা দেড়গুণ বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ঢাকা বিভাগ এবং সবচেয়ে কম ঝুঁকিতে রয়েছে রংপুর বিভাগ। গতকাল আরও ৯ শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর সরকারি হিসাব সঠিক বলে ধরে নিলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। প্রতিদিনই নতুন করে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণের হার বেশি হওয়ায় পরিস্থিতি আশঙ্কাজনক।
The post হামে শিশুমৃত্যু: পরিবারপ্রতি ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট appeared first on NE NEWS.
হাম ও হামের উপসর্গে প্রতিদিন বাড়ছে মৃত্যু
হাম ও হামের উপসর্গে প্রতিদিন বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ জন মারা গেছেন। এই সময়ে আরও ১ হাজার ৫২৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু হয়। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে, দুজন হামে মারা গেছে। এ নিয়ে গত ৫৩ দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩৬। এর মধ্যে ২৬৮ শিশু উপসর্গ নিয়ে এবং ৫৬ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ে দেশের আট বিভাগে এক হাজার ৫৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ৩৭৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সিলেট বিভাগে (১৮২ জন), এরপর ঢাকা বিভাগে (১২২ জন)। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮৫৫ শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে, যা কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে। এ পর্যন্ত সব মিলিয়ে চিকিৎসা নিয়েছে ৪৪ হাজার ২৬০ জন।
বিশেষজ্ঞদের মতে, টিকার জোগান বাড়ানো ইতিবাচক হলেও তা যথেষ্ট নয়। সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি, দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা সুবিধা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর বিশেষ নজর না দিলে পরিস্থিতির উন্নতি কঠিন হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, দ্রুত টিকাদানের পাশাপাশি রোগী শনাক্ত করে আলাদা রাখা, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ কর্মসূচি নেওয়া এবং বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
এদিকে দেশে হাম প্রতিরোধে টিকার জোগান বাড়ানো হচ্ছে। চালু আছে জরুরি টিকাদান কর্মসূচিও। তারপরও সংক্রমণ ও শিশুমৃত্যুর হার থামছে না। গত ৫২ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে ৩২৪ শিশুর মৃত্যু হয়েছে। সরকার জানিয়েছে, নতুন টিকার চালান আসার পাশাপাশি সাপ্তাহিক সরবরাহও অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা নয়, সংক্রমণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরি।
বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফের পাঠানো হাম-রুবেলা (এমআর) টিকার চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, এক চালানে ১৫ লাখ ডোজ হামের টিকা দেশে এসেছে। পাশাপাশি এসেছে ৯ হাজার টিডি-টিটাস টিকা। তিনি বলেন, এখন থেকে প্রতি সপ্তাহে নতুন টিকার চালান দেশে পৌঁছাবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ১০টি রোগ প্রতিরোধে আগামী রোববার প্রায় ১ দশমিক ৮ কোটি ডোজ টিকা দেশে আসবে। সেপ্টেম্বরের মধ্যে ইউনিসেফের মাধ্যমে ১০ ধরনের মোট ৯ কোটি ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ সম্পন্ন হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ চলমান রয়েছে। ৫ মে পর্যন্ত এক কোটি ৬৮ লাখের বেশি শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৯৩ শতাংশ।
The post হাম ও হামের উপসর্গে প্রতিদিন বাড়ছে মৃত্যু appeared first on NE NEWS.
হামের উপসর্গে বাড়ছে শিশুমৃত্যু
দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন মারা গেছে এবং হামের উপসর্গে সারাদেশে আরও সাতজনের মৃত্যু হয়েছে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪২১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩২ হাজার ২৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪৩ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা চার হাজার ৬০৩ জন।
১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৯৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৪৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সাতজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে ২১৬ জনের মৃত্যু হয়েছে।
The post হামের উপসর্গে বাড়ছে শিশুমৃত্যু appeared first on NE NEWS.
দেশে হাম ও হামের উপসর্গে বাড়ছে শিশুমৃত্যু
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ শিশু হামের উপসর্গ নিয়ে ও দুই শিশুর হামে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ এপ্রিল সকাল ৮টা থেকে ১৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়কালে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮১১ শিশু। আর নতুন করে হাম শনাক্ত হয়েছে ৯২ শিশুর।
The post দেশে হাম ও হামের উপসর্গে বাড়ছে শিশুমৃত্যু appeared first on NE NEWS.
হামের উপসর্গে সিলেটে ৫ দিনে ৩ শিশুর মৃত্যু
সিলেট বিভাগে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। রোগটির উপসর্গ নিয়ে এই বিভাগে গত ৫ দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে।
সবশেষ শুক্রবার (১০ এপ্রিল) সিলেটে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়। তার নাম বিশ্বজিৎ এবং বয়স ৭ মাস। শিশুটির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
শুক্রবার দুপুরের দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু বিশ্বজিতের মৃত্যু হয়।
শনিবার (১১ এপ্রিল) বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলো, যাদের প্রত্যেকের বয়স এক বছরের কম।
এর আগে গত ৮ এপ্রিল রাতে আরিশা নামে এক শিশু ও ৬ এপ্রিল দুই মাস বয়সী আরেক শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।
প্রতিবেদন বলছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে আছেন হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন ভর্তি আছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে ১ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
The post হামের উপসর্গে সিলেটে ৫ দিনে ৩ শিশুর মৃত্যু appeared first on NE NEWS.
বাড়ছে হামের প্রকোপ: ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু
বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৬ দিনে হাম ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৪ হাজার ৫৬১ শিশু। তাদের মধ্যে ১৬৬ জনের মৃত্যু হয়েছে।
পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে দুই হাজার ২৪১ জনের এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। নিশ্চিত হাম শনাক্তের তুলনায় উপসর্গভিত্তিক আক্রান্ত পাঁচ গুণের বেশি এবং মৃত্যু প্রায় ছয় গুণ।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ বলেন, জ্বর বা কাশির মতো উপসর্গ নিয়ে আসা অধিকাংশ রোগীকেই সন্দেহভাজন হিসেবে ধরা হচ্ছে। গুরুতর অসুস্থ ও আশঙ্কাজনক রোগীদেরই মূলত হাসপাতালে ভর্তি করা হচ্ছে এবং পরীক্ষার আওতায় আনা হচ্ছে।
দেশে হামের সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তায় এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অধীনে। সংশ্লিষ্টরা জানান, রোগীর অতিরিক্ত চাপের কারণে নমুনা সংগ্রহ ও তথ্য যাচাই কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে অনেক রোগী নিশ্চিত শনাক্ত না হয়ে ‘সন্দেহভাজন’ হিসেবেই থেকে যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিশ্চিত আক্রান্ত দুই হাজার ২৪১ শিশুর মধ্যে ৫০ শতাংশ বা এক হাজার ১৪১ জন ঢাকা বিভাগের। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪১ জন (৩৩ শতাংশ) রাজশাহী বিভাগে। বাকি ১৭ শতাংশ দেশের অন্যান্য বিভাগে। মৃত্যুর ক্ষেত্রে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০ জন, বরিশালে পাঁচজন, চট্টগ্রাম ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, কোনো এলাকায় একাধিক রোগী একই উপসর্গ নিয়ে এলে সবার পরীক্ষা করার প্রয়োজন হয় না। একজনের পরীক্ষার ফল দিয়েই পরিস্থিতি বোঝা যায়। মৃত্যুর পর পরীক্ষা না হওয়ায় অনেক ক্ষেত্রে তা ‘সন্দেহজনক মৃত্যু’ হিসেবেই থেকে যায়।
২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু
সর্বশেষ ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৭ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। নতুন করে ৬৪২ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৬৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মারা গেছে সাত শিশু। তাদের মধ্যে ছয়জনের উপসর্গ ছিল। মৃতদের মধ্যে রাজশাহীতে চারজন, ঢাকায় দুজন এবং সিলেটে একজন।
বিশেষজ্ঞরা বলছেন, এক মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুরা হামের ঝুঁকিতে সবচেয়ে বেশি। ১২ মাসের কম বয়সী শিশু, অপুষ্টিতে ভোগা শিশু, টিকা না নেওয়া ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছে। তবে ১৯৯০ সালের পর টিকাদান কর্মসূচির আওতায় আসা ব্যক্তিরা তুলনামূলকভাবে সুরক্ষিত। যারা আগে হামে আক্রান্ত হয়েছেন, তারাও প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছেন।
The post বাড়ছে হামের প্রকোপ: ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু appeared first on NE NEWS.
দেশে হামের লক্ষণ নিয়ে শতাধিক শিশুর মৃত্যু
দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে হামের প্রাদুর্ভাব। গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে পাঁচ হাজার ৭৯২ শিশু। এদের মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৯ জনের শরীরে সরাসরি হামের জীবাণু শনাক্ত হয়েছিল।
শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এসব তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪৭ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং মারা গেছে আরও তিন শিশু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২৮ মার্চ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ৫৬ জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কক্সবাজার, বরগুনা, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও নাটোর জেলা উচ্চঝুঁকিতে রয়েছে। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন ও বরিশাল সিটি করপোরেশনকেও হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। জনসংখ্যার অনুপাতে কক্সবাজারে রোগীর চাপ সবচেয়ে বেশি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ সংক্রমণ লক্ষ্য করা গেছে। এখানে আক্রান্তের সংখ্যা ৩১৫ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৩৯৪ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১৯২ জন।
চট্টগ্রাম বিভাগে হামে আক্রান্তের সংখ্যা ১৯৯ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭১৭ শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২৮ জন। বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ৭৬। এখানে উগর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৫৯ শিশু, ছাড়পত্র পেয়েছে ১২৪ জন। খুলনা বিভাগে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯ শিশু। নতুন ভর্তি ১৮ জন এবং ছাড়পত্র পেয়েছে পাঁচজন। ময়মনসিংহ বিভাগে আক্রান্তের সংখ্যা ৪৪। হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৬ শিশু এবং ছাড়পত্র পেয়েছে ৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এর আগে প্রকাশিত তথ্য সংশোধন করে নিশ্চিত মৃত্যুর তালিকা থেকে পাঁচজনকে বাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে ব্রাহ্মণবাড়িয়া (তিনজন), লক্ষ্মীপুর (একজন) ও চাঁদপুর (একজন) জেলার এসব মৃত্যু জাতীয় হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে একজনের মৃত্যুর তথ্য যুক্ত হয়েছে।
উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) উপপরিচালক শাহরিয়ার সাজ্জাদ জানান, প্রাথমিকভাবে বেশি আক্রান্ত এলাকায় দুই সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলবে। ইতোমধ্যে ২০ থেকে ২১টি উপজেলা চিহ্নিত করা হয়েছে।
গত বৃহস্পতিবার পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। হামের সঙ্গে নিউমোনিয়ার প্রকোপ বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন বলেন, আক্রান্ত শিশুর চিকিৎসা নিশ্চিতে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ করতে হবে। দ্রুত টিকা দিতে হবে। যেটি সরকার রোববার থেকে শুরু করছে। হাসপাতালে হাম নিয়ে আসছে এমন রোগীর বাড়ির আশপাশে গিয়ে নতুন রোগী শনাক্ত করতে হবে।
তিনি বলেন, টিকাদানে জনবলের ঘাটতি রয়েছে। এই সংকট কাটাতে প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি দক্ষতার ভিত্তিতে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় দায়িত্ব দিতে হবে। একই সঙ্গে জনস্বাস্থ্য কার্যক্রমে কমিউনিটির সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে না।
The post দেশে হামের লক্ষণ নিয়ে শতাধিক শিশুর মৃত্যু appeared first on NE NEWS.
গত বছর হামের টিকা পায়নি দেশের প্রায় অর্ধেক শিশু
২০২৫ সালে বাংলাদেশে মাত্র ৫৬ দশমিক ২ শতাংশ শিশু হামের টিকা পেয়েছে। বাকি ৪৩ দশমিক ৮ শতাংশ শিশু টিকার বাইরে রয়ে গেছে, যা গত ৯ বছরের মধ্যে সর্বনিম্ন হার।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, বড় অংশ শিশু টিকার বাইরে থাকায় ভবিষ্যতে হামের সংক্রমণ আরও বাড়তে পারে। বিশেষ করে যেসব শিশু কোনো ডোজ টিকা নেয়নি বা আংশিক টিকা নিয়েছে, তাদের মধ্যে সংক্রমণের আশঙ্কা বেশি।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যাও পরিস্থিতিকে জটিল করেছে। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে অনিয়ম এবং প্রশাসনিক দুর্বলতার কারণে টিকাদান কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে, জানা গেছে, আগের বছরগুলোতে হামের টিকাদান কভারেজ অনেক বেশি ছিল। ২০২৪ সালে এই হার ছিল ৯৮ দশমিক ৯ শতাংশ। ২০২৩ সালে ৯৭ দশমিক ৩ শতাংশ, ২০২২ সালে ৯৩ দশমিক ৮ শতাংশ এবং ২০২১ সালে ৯৯ দশমিক ৭ শতাংশ। ২০২০ সালে ৯৩ দশমিক ২ শতাংশ, ২০১৯ সালে এই হার ছিল ৯৮ দশমিক ৯ শতাংশ, ২০১৮ সালে ছিল ৯৮ শতাংশ এবং ২০১৭ সালে ১১৯ দশমিক ৯ শতাংশ। এমনকি করোনা মহামারির সময়ও টিকাদানের হার তুলনামূলক বেশি ছিল।
টিকার কভারেজ কম হওয়ায় হামের প্রকোপ দেখা দিয়েছে এমন তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইপিআইয়ের ওয়েবসাইট থেকে কভারেজ-সংক্রান্ত কিছু তথ্য সরিয়ে নেওয়া হয়েছে। যদিও সংশ্লিষ্ট নথি সমকালের কাছে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে বাংলাদেশের সার্বিক টিকাদান কর্মসূচির তথ্য পাওয়া যায়। তবে ২০২৫ সালে হামের টিকাদানের তথ্য পাওয়া যায়নি।
গত বছর সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান। তিনি টিকাদান কভারেজে হোঁচটের কথা স্বীকার করে বলেন, গত বছর হেলথ অ্যাসিস্ট্যান্টরা তিন দফায় কর্মবিরতি পালন করেন, যা টিকাদান কার্যক্রমে সরাসরি প্রভাব ফেলে। ‘অপারেশনাল প্ল্যান’ বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক স্বাস্থ্য সহকারীর চাকরি চলে যায়। পরে মাত্র ২৩ জেলায় সীমিত সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হলেও দেশের অধিকাংশ এলাকায় পদগুলো এখনও শূন্য রয়েছে। এতে মাঠ পর্যায়ের টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া টিকা পরিবহন ও সরবরাহ ব্যবস্থাপনাতেও জটিলতা দেখা দিয়েছে, যা সার্বিকভাবে টিকাদান কভারেজ কমে যাওয়ার অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে ঘাটতির ফলে প্রতিবছর বিপুলসংখ্যক শিশু টিকার বাইরে থেকে যাচ্ছে। এসব ‘মিসিং’ শিশু ধীরে ধীরে সংক্রমণের ঝুঁকিতে পড়ে এবং কয়েক বছর পর বড় আকারে প্রাদুর্ভাব দেখা দেয়।
জাতীয় টিকাদান সূচি অনুযায়ী, শিশুদের ৯ মাস ও ১৫ মাস বয়সে দুই ডোজ হাম-রুবেলা টিকা দেওয়ার কথা। দেশে প্রতিবছর প্রায় ৪০ লাখ শিশুর জন্য এই টিকার প্রয়োজন হয়। তবে সাম্প্রতিক সময়ে নিয়মিত টিকাদান কার্যক্রমে সমন্বয়ের অভাব দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বে-নজীর আহমেদ বলেন, হামের মতো অত্যন্ত সংক্রামক রোগ প্রতিরোধে কমপক্ষে ৯০ থেকে ৯৫ শতাংশ টিকাদান কভারেজ প্রয়োজন। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে এই হার ৬০ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে কয়েক লাখ শিশু ঝুঁকিতে রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ কমে যাওয়া, অভিভাবকদের মধ্যে সচেতনতার ঘাটতি এবং সেবা প্রাপ্তির সীমাবদ্ধতা– এসব কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি কভিড-পরবর্তী সময়ে টিকাদান ব্যবস্থায় যে ব্যাঘাত তৈরি হয়েছিল, তার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। তাদের মতে, সমস্যাটি দীর্ঘমেয়াদি নয়, বরং সাম্প্রতিক বছরগুলোতে টিকাদান কভারেজে ঘাটতির কারণেই সংক্রমণ বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়– দেশে সর্বশেষ বড় আকারের হাম-রুবেলা (এমআর) ক্যাম্পেইন হয়েছে ২০২০ সালে ডিসেম্বরে। এরপর আর কোনো জাতীয় ক্যাম্পেইন না হওয়ায় টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা ক্রমেই বেড়েছে।
বিশ্বব্যাংকের সাবেক স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, নীতিগত সিদ্ধান্তের প্রভাবও এখন দৃশ্যমান। পূর্ববর্তী সময়ে অপারেশনাল প্ল্যান ও লাইন ডিরেক্টর কাঠামো বাতিল করে নতুন ব্যবস্থায় রূপান্তরের ফলে স্বাস্থ্য খাতে অর্থায়ন ও বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে।
তিনি বলেন, সংকট নিরসনে দ্রুত বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা জরুরি। একই সঙ্গে আক্রান্ত শিশুদের আলাদা রেখে চিকিৎসা নিশ্চিত করতে হবে। ৯ মাসের কম বয়সী শিশুদের মধ্যে যে লক্ষণ দেখা যাচ্ছে, তা নিশ্চিত করতে নমুনা পরীক্ষা জরুরি। এটা কোনো ভাইরাসও হতে পারে।
ড. জিয়াউদ্দিন আরও বলেন, হামের চিকিৎসা মূলত সহায়ক চিকিৎসা– জ্বর নিয়ন্ত্রণ, অক্সিজেন ও নিউমোনিয়ার চিকিৎসা। এগুলো প্রাথমিক ও মাধ্যমিক স্বাস্থ্যকেন্দ্রেই সম্ভব। তবে পর্যাপ্ত সুবিধার অভাবে রোগীদের ঢাকায় পাঠাতে হচ্ছে, যা ঝুঁকি বাড়াচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্ক নয়, তথ্যভিত্তিক বিশ্লেষণ জরুরি। একই সঙ্গে দ্রুত পদক্ষেপ নিয়ে নিয়মিত টিকাদান জোরদার করা, ঝরে পড়া শিশুদের শনাক্ত করে টিকার আওতায় আনা এবং সচেতনতা বাড়ানো প্রয়োজন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামের টিকাদান কভারেজ বাড়াতে শিগগিরই বিশেষ কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে পিছিয়ে পড়া শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে।
তবে এখনই কার্যকর উদ্যোগ না নিলে হামের সংক্রমণ আরও বেড়ে শিশুস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
সূত্র: সমকাল
The post গত বছর হামের টিকা পায়নি দেশের প্রায় অর্ধেক শিশু appeared first on NE NEWS.
বাংলাদেশে মিলছে না ছয় ধরনের টিকা
জন্মের পর থেকে বাংলাদেশে ১৫ মাস পর্যন্ত বয়সী শিশুর ১২টি রোগ প্রতিরোধে দেওয়া হয় ৯ ধরনের টিকা। এসব টিকার মধ্যে হাম-রুবেলা, পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া-ধনুষ্টার, হেপাটাইসিস-বি এর মজুদ শেষ হয়ে গেছে।
জানা গেছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের অপারেশনার প্ল্যান (ওপি) বাতিল হলে টিকা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ফলে টিকাদান হার কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় টিকাবঞ্চিত হয় অনেক শিশু। পরে সব ধরনের টিকার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয় হাজার কোটি টাকা। এর মধ্যে শুধু শিশুদের টিকায় রাখা হয় ৮৪২ কোটি টাকা। সরাসরি কেনার পাশাপাশি টেন্ডারেও টিকা কেনার সিদ্ধান্ত হয়। তবে অন্তর্বর্তী সরকারের সময় সেই প্রক্রিয়া শেষ করা এবং আমলাতান্ত্রিক জটিলতায় কেটে যায় দীর্ঘ সময়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান জানান, ইউনিসেফের কাছ থেকে টিকাগুলো সরাসরি কেনা হতো। পরে অর্ধেক ইউনিসেফের কাছ থেকে এবং অর্ধেক ওপেন টেন্ডারের মাধ্যমে কেনার সিদ্ধান্ত হয়। যে কারণে জটিলতা তৈরি হয়েছে।
তিনি বলেন, বিকল্প কিছু হাতে না রেখে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেটা আবার পরিবর্তন করার ফল আমরা ভোগ করছি। এখন পরিকল্পনা চলছে আবারও সরাসরি ক্রয় করতে পারি কি না। যদি হয় বাকি অর্ধেক টাকা আমরা সরাসরি ক্রয়ে ব্যয় করতে পারব। এই ভ্যাকসিন মজুদ থাকবে।
উল্লেখ্য, সম্প্রতি সারা দেশে শুরু হয়েছে হামের প্রকোপ। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে যোগ হচ্ছে মৃত্যুর সংখ্যাও।
The post বাংলাদেশে মিলছে না ছয় ধরনের টিকা appeared first on NE NEWS.