সিলেটে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের দাপট

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ। যে কারণে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে পারেনি আওয়ামী লীগ।

তবে সিলেটে অন্য এক নির্বাচনে দাপট দেখিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগপন্থী প্রার্থীরা।

এ ছাড়া সভাপতি পদসহ সাতটিতে বিএনপিপন্থী ও তিনটিতে জামায়াতপন্থী আইনজীবীরা জয়লাভ করেছেন।

নির্বাচনে সভাপতি পদে গোলাম ইয়াহইয়া চৌধুরী (সুহেল) ৫৭৪ ভোট ও সাধারণ সম্পাদক পদে জুবায়ের বখত জুবের ৩৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

রবিবার ভোটগ্রহণ শেষে সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ছয়ফুল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ১ হাজার ৬৬৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩৩৪ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন– সিনিয়র সহসভাপতি (আ.লীগ) পান্না লাল দাশ ৪৩৮ ভোট, সহসভাপতি (আ.লীগ) আব্দুস সোয়েব আহমদ ৫১০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে (বিএনপি) আব্দুল মুকিত (অপি) ৩১৩, যুগ্ম সম্পাদক-২ (বিএনপি) হেদায়েত হোসেন তানবীর ৪৮৮, ক্রীড়া ও সমাজবিষয়ক সম্পাদক (জামায়াত) মঈনুল ইসলাম ৫৮১, সহক্রীড়া ও সমাজসেবা (আ.লীগ) দেবব্রত চৌধুরী লিটন ৬৮৯, পাঠাগার সম্পাদক (আ.লীগ) ঝুমকি পুরকায়স্থ ৬৭৮, প্রধান নির্বাচন কমিশনার (জামায়াত) সৈয়দ ফেরদৌস আহমদ ৭২৮ ভোট, সহকারী নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ রিপন ৫৯৭ ভোট ও নাজমুল ইসলাম ৫৭৮ ভোট, মহিলাবিষয়ক সম্পাদক (আ.লীগ) সোনিয়া জেরীন চৌধুরী ৬৬২ ভোট, সৈয়দা হেলেন বেগম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহসম্পাদক (বিএনপি) জাহিদুল হক জাবেদ ৯২০ ভোট, একই পদে (বিএনপি) ওয়ায়েছ কুরুনী উজ্জ্বল ৬৯৪ ভোট ও জিয়াউল হক মোস্তাক ৬৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সাতটি সদস্য পদে চারজন আওয়ামী লীগ, দুজন বিএনপি ও একজন জামায়াতপন্থী আইনজীবী বিজয়ী হয়েছেন।

তারা হলেন– ইরফানুজ্জামান, আতিকুর রহমান, এএসএম আব্দুল গফুর, আনোয়ার হোসেন, একেএম ফখরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল ও ওবায়দুর রহমান।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025