শহীদ মিনারে ফুল দিতে চাওয়ায় আ.লীগের ৬ কর্মী-সমর্থক আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার বসুরহাট বাজার এলাকা থেকে ওই ছয় জনকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের ১০-১৫ জন নেতাকর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ ছয় জনকে আটক করে।

ওসি বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তারা আওয়ামী লীগের কর্মী-সমর্থক বলে জানা গেছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025