নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৫০

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ ছাড়া বহু নারী ও শিশু অপহরণের শিকার হয়েছে বলে জানা গেছে।

জামফারার বুক্কুয়ুম এলাকার তুঙ্গান দুতসে গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে এ হামলা শুরু হয়, যা শুক্রবার সকাল পর্যন্ত চলে। অস্ত্রধারীরা মোটরসাইকেলে করে এসে ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয় ও বাসিন্দাদের অপহরণ করতে থাকে।

বুক্কুয়ুম সাউথের আইনপ্রণেতা হামিসু এ ফারু বলেন, ‘তারা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিল… এবং অন্তত ৫০ জনকে মৃত অবস্থায় ফেলে গেছে।’

শুক্রবার টেলিফোনে রয়টার্সকে ফারু জানান, অপহৃত মানুষের সংখ্যা এখনো অজানা। স্থানীয় কর্মকর্তারা নিখোঁজদের তালিকা তৈরি করছেন।

বাসিন্দারা বলছেন, হামলার আগে সতর্ক সংকেত দৃশ্যমান ছিল।

৪১ বছর বয়সী আবদুল্লাহি সানি জানান, একদিন আগে সশস্ত্র ব্যক্তিদের বহনকারী ১৫০টিরও বেশি মোটরসাইকেল দেখে গ্রামবাসী নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছিল। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সানি বলেন, ‘গতকাল কেউ ঘুমাননি, আমরা সবাই যন্ত্রণার মধ্যে আছি।’ এই হামলায় তার পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন বলেও জানান তিনি।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025