দুইপক্ষের সংঘর্ষে নিহত বাবা-ছেলেসহ ৪ জন

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে পূর্বশত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

নিহতরা হলেন- সদর উপজেলার বড়কুলো গ্রামের খলিল শেখ (৬০), তার ছেলে তাহাজ্জদ শেখ (৪৫), একই গ্রামের ফেরদৌস (৫০) ও ওসিবুর রহমান (৪০)।

নিহত খলিল খলিল শেখের স্ত্রী মঞ্জুরা বেগম (৬৫) বলেন, ‘সোমবার ভোর রাতে সেহেরি খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তারাপুর গ্রাম থেকে সাবেক চেয়ারম্যান মো. খায়রুজ্জামান ওরফে খায়ের মোল্লার ৫০-৫৫ জন লোক দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে। তারা আমার স্বামী খলিল ও ছেলে তাহাজ্জতকে “কথা আছে” বলে ঘর থেকে বের করে নিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ছাড়া আমাদের পক্ষের ফেরদাউসকেও একইভাবে কুপিয়ে হত্যা করে বীরদর্পে চলে যায়।’

পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্যা ও সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে সোমবার ভোররাতে খায়ের মোল্যার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ, তার ছেলে তাহাজ্জদ শেখ ও ফেরদৌসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় সংঘর্ষের মধ্যে খায়ের চেয়ারম্যানের সমর্থক ওসিবুর রহমান (৪০) নিহত হয়।

নড়াইলের পুলিশ সুপার আল মামুন সিকদার বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে সোমবার ভোররাতে খায়ের মোল্যার সমর্থকরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025