হামের উপসর্গে সিলেটে ৫ দিনে ৩ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে ক্রমেই বাড়ছে হামের প্রকোপ। রোগটির উপসর্গ নিয়ে এই বিভাগে গত ৫ দিনে তিন শিশুর মৃত্যু হয়েছে।

সবশেষ শুক্রবার (১০ এপ্রিল) সিলেটে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়। তার নাম বিশ্বজিৎ এবং বয়স ৭ মাস। শিশুটির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

শুক্রবার দুপুরের দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু বিশ্বজিতের মৃত্যু হয়।

শনিবার (১১ এপ্রিল) বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলো, যাদের প্রত্যেকের বয়স এক বছরের কম।

এর আগে গত ৮ এপ্রিল রাতে আরিশা নামে এক শিশু ও ৬ এপ্রিল দুই মাস বয়সী আরেক শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।

প্রতিবেদন বলছে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে আছেন হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন ভর্তি আছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে ১ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025