দুপুর ১২টা পর্যন্ত ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে প্রেস ব্রিফিং করেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ‘দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ। বিচ্ছিন্নভাবে কিছু কিছু ঘটনা ঘটেছে কেন্দ্রের বাইরে। এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ভোট স্থগিত বা বন্ধ নেই। সব কেন্দ্রে চালু রয়েছে।’

তিনি বলেন, ‘বিচ্ছিন্নভাবে কিছু কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে বড় ধরনের কোনো আশঙ্কা নেই। যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা নিন্দনীয়, তবে তা কেন্দ্রের বাইরে। তবে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।’

সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ইতোমধ্যে শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেন ভোটাররা। এখন শুরু হবে ভোট গণনা।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025