ঢাকায় টাকা বিতরণকালে আটক জামায়াতের নায়েবে আমির

ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের অভিযোগে এক জামায়াত নেতাকে আটকের পর ২ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকের তথ্য নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান। তিনি বলেন, আটক হাবিবের কাছে টাকা পাওয়া গেছে।

তবে কত টাকা পাওয়া গেছে সে তথ্য তাৎক্ষণিক জানাতে পারেননি ওসি।

পুলিশের উপকমিশনার (লালবাগ) মো. তারেক মাহমুদ গণমাধ্যমকে বলেন, কিছু ব্যক্তিকে টাকা দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন জামায়াত নেতা হাবিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রট তাকে দুইদিনের সাজা দেন। আমরা তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছি। তবে তিনি দাবি করেছেন ‘পোলিং এজেন্টেদের চা-নাস্তা খাওয়ার জন্য’ খামে করে ৫০০ টাকা করে দিচ্ছিলেন।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025