Category: Regional
প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, বন্ধ প্রকাশনা
ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় দুর্বৃত্তরা ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির’ ‘আল্লাহু আকবর’সহ বিভিন্ন স্লোগান দেয়।
জাপা নেতার মরদেহ উদ্ধার
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টির (জাপা) নেতার মরদেহ উদ্ধার করে পল্টন থানার পুলিশ।
স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছেন বিক্ষোভকারীরা। শুক্রবার তার গায়েবানা জানাজার ঘোষণা দিয়েছেন তারা।
কৃষিজমিতে পুকুর খননে বাধা দেওয়ায় কৃষককে হত্যা
এক কৃষককে এক্সকেভেটরের নিচে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এর চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ও পুকুর খননের উদ্যোক্তা বিএনপি নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে জনতা।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে হাদি
ওসমান হাদির ওপর হামলাকারী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
আবারও চালু হলো ভারতীয় ভিসা কেন্দ্র
ভারতীয় হাইকমিশন বলেছে, ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করে ভিসা কেন্দ্রের কার্যক্রম পুনর্মূল্যায়ন করা হবে।
থানা হেফাজতে থাকা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
তার সঙ্গে চার বছরের একটি শিশু থাকায় তাকে হাজতখানায় না রেখে থানার ‘নারী ও শিশু সহায়তা ডেস্ক’ কক্ষে রাখা হয়।
পদত্যাগ করলেও সরকারি বাসা ছাড়েননি আসিফ-মাহফুজ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, নিরাপত্তাজনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তারা এখনও সরকারি বাসায় থাকছেন।
হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
ভোর ৪টার দিকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এনসিপির ধানমন্ডি শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন।
‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা
রামপুরা ব্রিজ থেকে লং মার্চ শুরু হয়। বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি থামিয়ে দেয়।


