Category: Regional
জি এম কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুর
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাসার সামনে থাকা মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
সেনাবাহিনীর হাতে আটক এনসিপি নেতা
চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা আটক হয়েছেন। আটক এনসিপি নেতার নাম তরিকুল ইসলাম। ট্রাকের গতিরোধ করে চাঁদিবাজির অভিযোগে তাকে আটক করা হয়েছে।
বাংলাদেশে দ্রুততম সময়ে নির্বাচন চায় ভারত
জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছে ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।
গণতন্ত্র পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে : খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন। সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে।
কলেজ থেকে বাদ তাজউদ্দীনের নাম
মুক্তিযুদ্ধ পরিচালনাকারী প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাম বাদ দেওয়া হয়েছে তার নিজের এলাকার একটি সরকারি কলেজ থেকে, যে সিদ্ধান্তে হতাশা জানিয়েছেন তার ছেলে তানজিম আহমদ সোহেল তাজ।
ঈদুল আজহায় পুলিশের একগুচ্ছ পরামর্শ
আসছে পবিত্র ঈদুল আজহা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নাগরিকদের প্রতি এক গুচ্ছ পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। এবারের ঈদে যারা বাড়ি যাবেন, তাদের ঈদের আগে ও পরে পর্যাপ্ত সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শও দিয়েছে পুলিশ সদর দপ্তর। এতে করে ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের শেষ মুহূর্তের ভিড় এড়ানো সহজ হবে বলে মনে করছে পুলিশ।
কখন উপকূল অতিক্রম করবে গভীর নিম্নচাপ?
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপ হওয়ার পর এবার আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ কারণে দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
সরকারকে ‘শেষ সুযোগ’ দিলেন ইশরাক
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আপনাদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা নিজেদের সংশোধন করেন।
শান্তিরক্ষীরা সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত : সেনাপ্রধান
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অতি বৃষ্টিতে ১১ জেলায় বন্যার শঙ্কা, সতর্কতা জারি
বাংলাদেশের ১১টি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় এই বন্যার শঙ্কা রয়েছে।


