Category: News
দুপুর পর্যন্ত ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
দুপুর ২টা পর্যন্ত ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়। ভোট দিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে ১৮টি। ৬ জন প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে।
কেন্দ্রে এসে বৃদ্ধা জানলেন তার ভোট দেওয়া হয়ে গেছে!
রংপুরের বৃদ্ধা নুরজাহান বেগম বলেন, ‘এতো বছর থাকি ভোট দিয়া আসনু, কোনো সমস্যা হইল না। এবার বলে মোর ভোট আরেকজনে দিছে!’
মেহেরপুরে জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ
ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদান করাকে কেন্দ্র করে পৃথক দুই সংঘর্ষে দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে অন্তত ১০ জন আহত হয়েছেন।
খুলনায় ভোটকেন্দ্রে মারা গেলেন বিএনপি নেতা
আলিয়া মাদ্রাসা কেন্দ্রের অধ্যক্ষ জামায়াতের পক্ষে প্রচার চালাচ্ছিলেন। এতে তাকে বাধা দিলে তিনি বিএনপি নেতাকে ধাক্কা দেন এবং তার মৃত্যু হয়।
নির্বাচনের ঠিক আগের দিন ‘দাঁড়িপাল্লা’র আগাম ফলাফল শিট জব্দ
অভিযানে দেখা যায়, কিছু ফলাফল শিটে আগে থেকেই কেন্দ্রের নাম এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিপুল ভোটের সংখ্যা লিখে রাখা হয়েছে।
কুমিল্লায় জামায়াত নেতার মৎস্য খামারে মিলল ককটেল তৈরির সরঞ্জাম
স্থানীয় লোকজন বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
নির্বাচনি দায়িত্ব থেকে সরানো হলো ৩৩০ আনসার সদস্যকে
ঢাকার হাতিরঝিল এলাকার আনসারের এক দলনেতা টাকার বিনিময়ে অবৈধভাবে ওই ৩৩০ জনকে নির্বাচনি দায়িত্বে অন্তর্ভুক্ত করেছিলেন।
ঢাকায় টাকা বিতরণকালে আটক জামায়াতের নায়েবে আমির
আটক মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াত কর্মী আটক
তার কাছ থেকে টাকা, ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করেছে যৌথ বাহিনী। পরে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সেই জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন এই টাকাগুলো তার ব্যবসার কাজের দাবি করলেও এর পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।


