Category: News
বঙ্গোপসাগর উত্তাল, বন্দরে সতর্ক সংকেত
বৈরী আবহাওয়ার কারণে কুয়াকাটায় আসা পর্যটকরা বেকায়দায় পড়েছেন। কুয়াকাটার আশপাশের পর্যটন স্পটগুলোতে যেতে পারছেন না তারা। সমুদ্র উত্তাল থাকায় গোসলে নামা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তবুও কিছু পর্যটক আবহাওয়ার সতর্কতা উপেক্ষা করে সৈকতে অবস্থান করছেন। পর্যটকদের সতর্কের জন্য মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ।
নির্বাচনের রোডম্যাপ না পাওয়ায় হতাশ বিএনপি
বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ড. খন্দকার মোশাররফ হোসেন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পর তার প্রেস সচিবের বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশা প্রকাশ করেছে বিএনপি।
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেপ্তার
ঢাকার অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সেকেন্ড ইন কমান্ড মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকার একটি বাড়ি থেকে মঙ্গলবার (২৭ মে) সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়।
সচিবালয়ের আন্দোলন স্থগিত
সচিবালয়ে বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কয়েকজন সচিব। ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নিয়েছেন আরও পাঁচজন সচিব।
সরকারকে চাপে রাখার আহ্বান তারেক রহমানের
দলের পক্ষে যেসব বুদ্ধিজীবী ও নেতা-নেত্রী টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে কথা বলেন, তাদের নিয়ে এক বৈঠকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সরকারকে চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।
ফাঁসিতে ঝুলতে হচ্ছে না জামায়াত নেতা আজহারকে
মানবতাবিরোধী অপরাধ মামলায় ফাঁসিতে ঝুলতে হচ্ছে না জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে। মুক্তিযুদ্ধের সময় আল বদর বাহিনীর সংগঠক অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে আদেশ জারি করেছিল সেটি বাতিল করে আজহারকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা প্রত্যাখ্যান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
ঢাকা একটি উল্লেখযোগ্য কূটনৈতিক ধাক্কার সম্মুখীন হয়েছে কারণ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে দ্বিপাক্ষিক…
অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়ছে
শিক্ষক, সরকারি কর্মচারী, রাজনীতিক, এমনকি সামরিক বাহিনীর দিক থেকেও একের পর এক দাবি ও প্রতিবাদের মুখে পড়েছে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ফলে সরকারের ওপর চাপ ক্রমেই বাড়ছে।
উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলা
শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৬ জন সাংবাদিক আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে স্থানীয় পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি পক্ষ।
করিডোর ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে সেনাবাহিনী আপসহীন
করিডোর ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়ে সেনাবাহিনী আপসহীন এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে বাংলাদেশ সেনাবাহিনী সম্পৃক্ত হবে না বলে জানিয়েছেন লে. কর্নেল মো. শফিকুল ইসলাম।
সোমবার সেনা সদরের এক প্রেস ব্রিফিংয়ে করিডোর ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।


