Category: News
ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশিত গেজেটে বলা হয়েছে, নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে বলে গণ্য হবে।
ভারত সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান
নতুন সরকার শপথ গ্রহণের পর মঙ্গলবার সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লাও।
গণভোটের ফল বাতিল চেয়ে রিট
গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
তারেক রহমানকে ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
সিলেটে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের দাপট
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছেন আওয়ামীপন্থী প্রার্থীরা। সভাপতি পদসহ সাতটিতে জিতেছেন বিএনপিপন্থীরা।
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ি নেবেন না, এমনকি সরকারিভাবে কোনো প্লট নেবেন না।
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার মাধ্যমে তারেক রহমানের দেশের পরবর্তী সরকারপ্রধান হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।
সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি।
নেপালের নির্বাচনে অংশ নিচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দৃষ্টিতে এবারের নির্বাচন ‘যারা দেশ পোড়ায় এবং দেশ গড়ে তাদের মধ্যকার প্রতিযোগিতা’।
এমপিদের সংবিধানবহির্ভূত শপথ না নেওয়ার আহ্বান
জাতীয় সংসদে রাষ্ট্রপতির গণভোট আদেশ অনুমোদন ছাড়া সংসদ সদস্যদের অতিরিক্ত আরেকটি শপথ না নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাসদ।


