জামায়াতের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনি সহিংসতার মামলায় জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বগুড়ার নন্দীগ্রাম কলেজ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ এ টি এম মুজাহিদ ও উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।

জানা গেছে, নির্বাচনের আগে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে নির্বাচনি সহিংসতার ঘটনা ঘটে। এতে মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন গুরুতর আহত হন এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত মাসুদ রানা মজিদ নন্দীগ্রাম থানায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় মুজাহিদ ও রাকিবুলকে আসামি করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, মুজাহিদ ও রাকিবুল এজাহারনামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে কলেজ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025