স্বতন্ত্র প্রার্থীকে হত্যার হুমকি

বাগেরহাট-৪ (শরণখোলা–মোরেলগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনকে মুঠোফোনে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রবিবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জ থানায় জিডিটি করেন।

জিডিতে উল্লেখ করা হয়, রবিবার সকাল ১১টা ৫ মিনিটে তার ব্যক্তিগত মুঠোফোনে বিদেশি নম্বর থেকে কল করে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ওই নম্বরে কল দিলে তাকে গালাগালিসহ জীবননাশের হুমকি দেওয়া হয়।

কাজী খায়রুজ্জামান শিপন জানান, এর আগেও অজ্ঞাতনামা ব্যক্তিরা বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে একাধিকবার হুমকি-ধমকি দিয়েছেন। এসব ঘটনায় তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপনের পক্ষ থেকে হত্যার হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডিটি তদন্তের অনুমতির জন্য আদালতে প্রেরণ করা হবে। আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025