Juyel Raaj, Author at NE NEWS
স্বর্ণময়ী থেকে মিমো ও আমাদের ডিজিটাল মবিং
২৫ এপ্রিল দিবাগত রাতে আত্মহত্যা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো। একটি নোট লিখে রেখে যান, যেখানে তিনি তারই বিভাগের শিক্ষক এবং তার ঘনিষ্ঠ এক বান্ধবীর নাম লিখে যান। তবে তা আত্মহত্যার জন্য দায়ী করে নয়, তিনি লিখে যান- “সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি এবং স্যার ভালো থেকো, স্যারের গিফটগুলো ফেরত দিতে হবে।” এই নোটের কারণে শিক্ষক সুদীপ চক্রবর্তী ও মিমোর বান্ধবী হানিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিশ। হানিকে মুচলেকা রেখে ছেড়ে দিলেও সুদীপ চক্রবর্তীকে জেলে পাঠানো হয়।
এই নোটের জের ধরে যেদিন সুদীপ চক্রবর্তীকে ৩ দিনের রিমান্ড দেযন আদালত, ঠিক একই দিনে অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’-এর গ্রাফিকস ডিজাইনার ও সংবাদকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যার ঘটনায় পুলিশ দীর্ঘ তদন্ত শেষে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে (ফাইনাল রিপোর্ট) তার মৃত্যুকে ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করেছে।
কিন্তু এ ঘটনার পর ঢাকা স্ট্রিমের বাংলা কনটেন্ট এডিটর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে প্ররোচনা ও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। অথচ পুলিশি প্রতিবেদনে হ্যারাসমেন্টের বদলে পারিবারিক কারণই তাঁর মৃত্যুর মূল কারণ হিসেবে উঠে এসেছে।
সুদীপ চক্রবর্তীর রিমান্ড, জামিন না পাওয়া এবং স্বর্ণময়ীর আত্মহত্যা মামলার প্রতিবেদন প্রকাশ কাকতালীয়ভাবেই প্রাসঙ্গিক হয়ে ওঠে।
স্বর্ণময়ীর আত্মহত্যার পর তার কর্মক্ষেত্রের একটি পুরোনো অভিযোগকে সামনে এনে ধীরে ধীরে এমন এক সংঘবদ্ধ অনলাইন ক্যাম্পেইন তৈরি হয়, যা শুধু আলতাফ শাহনেওয়াজ নন, তার স্ত্রী ফাতেমা আবেদিন নাজলা এবং তার ব্যবসাপ্রতিষ্ঠান এন’স কিচেনসহ তাদের সামাজিক জীবন, ব্যক্তি জীবন, অর্থনৈতিক জীবন সব তছনছ করে দেয়।
পুলিশের তদন্ত, আদালতের রায় কিংবা ন্যায়বিচার নয়, শুরু হয় আলতাফ শাহনেওয়াজ ও তার স্ত্রীর প্রতি এক ধরনের প্রতিশোধপরায়াণতার প্রকাশ।
এখন আদালতে স্বর্ণময়ীর হত্যার দীর্ঘ তদন্ত শেষে স্বর্ণময়ীর আত্মহত্যায় আলতাফ শাহনেওয়াজের কোনো সম্পৃক্ততা প্রমাণিত হয়নি। কিন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তার আগেই শুধু আলতাফ শাহনেওয়াজ নয়, তার স্ত্রীসহ তাদের বিরুদ্ধে রায় দিয়ে দেয়। তখনকার সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যম যদি এখন দেখেন তাহলে বুঝতে পারবেন, আলতাফ শাহনেওয়াজ যে এখনো বেঁচে রয়েছেন সেটিই বরং আশ্চর্যজনক!
বিগত ডিজিটাল মবিং এর জন্য কেউ কি আলতাফ শাহনেওয়াজের কাছে ক্ষমা চেয়েছেন? চাননি। মিমোর আত্মহত্যার পরও একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। আমরা কেউই জানি না মিমোর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর রহস্য কী? কিন্ত মিমোর চিরকুটের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সরব হয়ে ওঠে সুদীপ চক্রবর্তীর বিচারের দাবিতে। যা বরং ন্যায়বিচারকে ব্যাহত করে।
সুদীপ চক্রবর্তী আদতেই আত্মহত্যায় কোনোভাবে মিমোকে প্ররোচিত করেছেন কি না, সেটি একমাত্র পুলিশি তদন্তেই বের হওয়া সম্ভব। কিন্তু তার আগেই সুদীপ চক্রবর্তী যে বিভাগের শিক্ষক, সেই বিভাগেরই শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষকরাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈতিক শিক্ষার বিচার শুরু করেছেন। ব্যক্তিগত ক্ষোভ ও অভিযোগের খাতা খুলে বসেছেন। যেখানে মিমোর জন্য ন্যায়বিচার পাওয়ার চেয়ে ব্যক্তি সুদীপের চরিত্র হনন ও সুদীপকে অপরাধী প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন।
মিমোর আত্মহত্যার নেপথ্য কারণ প্রমাণিত হওয়ার আগেই তার শিক্ষা অনুষদের আভ্যন্তরীণ স্বজনপ্রীতি, শিক্ষক নিয়োগ, দুর্নীতির সংস্কারের দাবি নিয়ে সরব হয়েছেন এবং সেই ক্যাম্পেইনে বলির পাঁঠা বানিয়ে ফেলছেন সুদীপ চক্রবর্তীকে। ঠিক যেভাবে হয়েছিল স্বর্ণময়ীর আত্মহত্যার পর আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে।
ব্যক্তি আলতাফ শাহনেওয়াজ কিংবা সুদীপ চক্রবর্তীর চারিত্রিক সনদপত্রের চেয়েও জরুরি আত্মহত্যারোধে আমাদের কী করণীয় ছিল। এ ধরনের মেধাবীরা কেন আত্মহত্যার পথ বেছে নেয়, বিশ্ববিদ্যালয় বা কর্মস্থলে
রাষ্ট্রীয়ভাবে মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করা, আর যেন কোনো স্বর্ণময়ী বা মিমো এই পথ বেছে না নেয় তার পরিবেশ তৈরি করা নিয়ে ব্যাপক আলোচনা হওয়ার কথা ছিল। কিন্ত আমরা বেছে নিয়েছি অনলাইন ট্রায়াল। অপরপক্ষে থাকা মানুষটি যদি মানসিকভাবে অধিক পরিমাণে শক্ত না হন, এই বিচার তাকেও এক ভিন্ন মৃত্যুর পথে ঠেলে দেয়। একটি ন্যায়বিচারের দাবিতে অন্য আরেকটি জীবনের প্রতি অন্যায় করছি কি না, সেই ভাবনাটা করছি না।
ভুক্তভোগীর পরিবারের করা মামলায় অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীর সঙ্গে মিমোর ব্যক্তিগত সম্পর্ক ছিল। ঘটনার রাতে তাদের মধ্যে ভিডিওকলে কথোপকথনের পর মিমো মানসিকভাবে ভেঙে পড়েন এবং ওই আলাপের পরিপ্রেক্ষিতেই তিনি আত্মহত্যা করেন। পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়, মিমোর ব্যবহৃত মোবাইল ফোনে থাকা হোয়াটসঅ্যাপ মেসেজ ও কল রেকর্ডে দুজনের সম্পর্ক এবং যোগাযোগের ইঙ্গিত পাওয়া গেছে।
মামলায় দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) দোষী সাব্যস্ত করতে হলে কেবল সম্পর্ক বা কথোপকথন নয়, প্ররোচনার সরাসরি বা পরোক্ষ প্রমাণ দেখাতে হয়।
মিমোর আত্মহত্যার পরপরই তার মায়ের একটি দীর্ঘ মোবাইল ফোন কথোপকথন ভাইরাল হয়েছে, যেখানে মা, বাবা পরিবারসহ তার কাছের মানুষের সাথে সম্পর্ক, গত মাসের ৫ তারিখে মিমোর প্রেমিকের অন্য মেয়ের সাথে বিয়ে হয়ে যাওয়া নিয়ে তার মানসিক বিপর্যয়, ছেলে বন্ধুদের সাথে তার উশৃঙ্খল জীবনযাপন, প্রথম বিয়ে ভেঙে যাওয়া, বারবার আত্মহত্যা বা নিজেকে আঘাত করার প্রবণতা- এসব বিষয় তিনি মিমোর এক বান্ধবীকে বয়ান করছেন। একজন মা কতটা নিরুপায় ছিলেন, সেই অসহায়ত্ব বারবার উল্লেখ করেছেন সেখানে। মিমোর সেই জীবন একান্তই তার। এই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার চারিত্রিক সনদপত্র দেয়া কোনোভাবে সমুচীন নয়।
২৫ তারিখ মৃত্যুর পূর্ব সন্ধ্যায় সুদীপ চক্রবর্তীর অফিসের মিটিং থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজে দৃশ্যমান মিমো ফোনে কথা বলে পায়চারি করছেন। সেই ফোনের অন্যপ্রান্তে কে ছিলেন? কেউ প্রশ্ন তোলেনি। সুদীপ চক্রবর্তীর সাথে কথা হয়েছে রাত ১টায়। আর মিমো আত্মহত্যা করেছেন ভোর ৫টায়, প্রায় ৪ ঘণ্টা পর। এই দীর্ঘ ৪ ঘণ্টা সময় কী ঘটেছিল তার জীবনে? বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ফুটেজ আদালত চাইলে দিতে বাধ্য। কিন্তু সেটি না করে এসব পাবলিক করে দেয়ার ঘটনায় এক ধরনের পক্ষপাতিত্ব পরিলক্ষিত হচ্ছে।
মিমো আত্মহত্যা করেছেন এই বিষয়টি প্রমাণিত। সেই আত্মহত্যায় যদি সুদীপ চক্রবর্তী কোনোভাবে দায়ী থাকেন, আইনত নিশ্চয়ই তিনি সাজা ভোগ করবেন। আইনকে সেই সুযোগটা দেয়া উচিত। কিন্ত তার আগেই মিমো, মিমোর পরিবার, তার ব্যক্তিজীবন নিয়ে টানাটানি, সুদীপের দীর্ঘ ক্যারিয়ার, তার ব্যক্তিজীবন- সবকিছুকে আমরা বিচারের নামে দুর্বিষহ করে তুলেছি।’
অনলাইন ট্রায়াল কোনো সমাধান নয়, বরং এটি আরেকটি মৃত্যুর পথ তৈরি করে। আমরা যদি সত্যিকারের মানবিক সমাজ পেতে চাই, তবে আমাদের ঘৃণা ছড়ানো বন্ধ করে সুস্থ তদন্তের সুযোগ দিতে হবে। মিমোর বিষাদসিন্ধু যেন আমাদের ভেতরের মানুষটাকে ডুবিয়ে না দেয়, বরং আমাদের প্রশ্ন করতে শেখাক— কেন আমাদের চারপাশটা এতটা বিষাক্ত হয়ে উঠছে?
The post স্বর্ণময়ী থেকে মিমো ও আমাদের ডিজিটাল মবিং appeared first on NE NEWS.
পেহলগাম: রক্তাক্ত বিষাদের এক বছর, মানবতার আর্তনাদ
পৃথিবীর স্বর্গ খ্যাত কাশ্মীর। আমাদের কাছে সিনেমার পর্দায় দেখা। গল্পে-সাহিত্যে নানা উপমায় বারবার ফিরে আসে কাশ্মীর স্বপ্নের মতো। আবার বাতির নিচে অন্ধকারের মতোই সেই স্বপ্নের নিচে বছরে পর বছর ধরে কাশ্মীর শুধু শুভ্রতা নয়, রক্তের লালও উপহার দিচ্ছে। যা উপমহাদেশের রাজনীতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। ইউরোপের নানা দেশ দেখার সৌভাগ্য হয়েছে আমার। তবুও কাশ্মীর দেখার লোভ মনের মাঝে রয়ে গেছে। মাস দুয়েক আগেই ভারত ঘুরে এসেছি। কিন্ত কাশ্মীর যাওয়ার লোভ থাকলেও সাহস হয়নি। কারণ গত বছরের পেহলগামের সেই ভীতি। এবং শুধু আমি নই, ওই ঘটনার পর পুরো কাশ্মীরের পর্যটন ব্যবস্থাই ভেঙে পড়েছিল।
কাশ্মীরের রক্তাক্ত ইতিহাস নিয়ে মহাকাব্য রচিত হতে পারে এবং হওয়াও উচিত। যেখানে শত শত মুসলিম মায়ের হাহাকার যেমন থাকবে, কাশ্মিরী পন্ডিতদের নিশ্চিহ্ন করে দেয়ার রক্তাক্ত ইতিহাসও থাকবে। কিন্ত গত বছর এই দিনে অর্থাৎ ২২ এপ্রিল যেভাবে নৃশংসভাবে ২৫ জন মানুষকে হত্যা করা হয়েছিল। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ সেই অভিযোগ অস্বীকার করেছিল। প্রথমে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) নামে একটি সংগঠন হামলার দায় স্বীকার করে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, এই সংগঠনটি রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার একটি ‘প্রক্সি’ গ্রুপ। যদিও পরে TRF তাদের দাবি প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে ভারত কাশ্মীরে অন্তত ৫ লক্ষ সেনা স্থায়ীভাবে মোতায়েন করেছে।
এই পেহলগাম জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত ২০২৫ সালের মে মাসে চালানো ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এ উল্লেখযোগ্য সংখ্যক পাকিস্তানি সেনা ও সন্ত্রাসী নিহত হয়েছে। ভারতীয় সূত্রের দাবি অনুযায়ী, এই অভিযানে শতাধিক, কারো মতে ১৫০-এর বেশি বা অন্তত ৩৫-৪০ জন পাকিস্তানি জওয়ান নিহত হয়। এছাড়াও বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়।
এই অসম রক্তপাতে কেউ কি আসলে জয়ী হয়েছে? না ভারত, না পাকিস্তান, না ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী। মাঝখান থেকে অন্ধকারে ডুবেছে মানবতা। প্রাণহানি হয়েছে নিরপরাধ মানুষের। আমি ব্যক্তিগতভাবে অপরাধীরও প্রাণহানির পক্ষে না। আমি অপরাধীকে শাস্তি দেয়ার পক্ষের মানুষ। কারণ প্রাণ সৃষ্টির ক্ষমতা যখন বিচারকের নেই, ধ্বংসের ক্ষমতাও থাকা উচিত না।
যখন শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষ মানুষের জীবন কেড়ে নেয়, তখন তা কেবল একটি অঞ্চলের শান্তি নষ্ট করে না, বরং তা সমগ্র মানব সভ্যতার নৈতিক ভিত্তিকেই নাড়িয়ে দেয়। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ধর্মীয় উগ্রবাদ কেবল একটি রাজনৈতিক মতাদর্শ নয়, এটি এক জঘন্য, রক্তক্ষয়ী খেলার ক্ষেত্র। যেখানে মানবতার অস্তিত্বকেই ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।
যে কোনো উগ্রবাদ হলো গভীরতম ঘৃণা, অসহিষ্ণুতা এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার মরিয়া চেষ্টা। তারা ধর্মের আড়ালে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এমন নৃশংসতা চালায়, যা সমাজের প্রতিটি স্তরে এক ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করে। এই মানুষগুলো বিশ্বাস করে যে, তাদের ধর্মীয় শ্রেষ্ঠত্ব তাদের সহিংসতাকে বৈধতা দেবে। এই মানসিকতা এতটাই মারাত্মক যে, এটি যুক্তির কোনো স্থান দেয় না, কেবল ক্রোধ ও হিংসার আগুনই তাদের চালিত করে।
এই ধর্মীয় বিভাজন যখন রাজনৈতিক ও সামাজিক বিভাজনে পরিণত হয়, তখন এর পরিণতি অনিবার্যভাবে ভয়াবহ। যখন মানুষ একে অপরের প্রতি অবিশ্বাস করতে শুরু করে, তখন সহযোগিতা, সহানুভূতি এবং সহনশীলতার মতো মানবিক মূল্যবোধগুলো ধূলিসাৎ হয়ে যায়। এই বিভাজন কেবল দুটি গোষ্ঠীর মধ্যেকার সমস্যা নয়, এটি সমগ্র বিশ্বকে এক অসহায়তার অন্ধকারে ঠেলে দিচ্ছে। ধর্মীয় উগ্রবাদ শুধু যুদ্ধের জন্ম দেয়, মানবিক ক্ষত সৃষ্টি করে, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বহন করে চলতে হয়।
ভারতীয় উপমহাদেশের মতো ধর্মীয় বিদ্বেষ-বিভাজন আধুনিক সময়ে পৃথিবীর কোনো দেশেই নেই। আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সেই ধর্মীয় উগ্রবাদের বিষে এখনো বারবার জর্জরিত হই। এর বিপক্ষে আমাদের প্রয়োজন সম্মিলিত, নৈতিক ও দৃঢ় পদক্ষেপ। আমাদের প্রয়োজন সেই কণ্ঠস্বর, যা এই ঘৃণা ও বিভাজনের বিরুদ্ধে আওয়াজ তুলবে। আসুন, আমরা সম্মিলিতভাবে এই উগ্রবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আসুন, আমরা প্রমাণ করি যে, ধর্ম বা বিশ্বাসের ভিন্নতা সত্ত্বেও, মানুষ হিসেবে আমরা সবাই এক। মানবতার স্বার্থে, আমাদের সম্মিলিতভাবে এই রক্তক্ষয়ী খেলা বন্ধ করে, একটি সহনশীল, শান্তিময় এবং মানবিক বিশ্ব গড়ে তুলতে হবে। ধর্মীয় উগ্রবাদ ধর্মের নামে অন্যের প্রতি ঘৃণা, অবিশ্বাস এবং হিংসার বীজ বপন করে। এটি কেবল নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি সমাজের প্রতিটি স্তরে প্রবেশ করে এবং মানবিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করে। সহনশীলতা এবং শান্তির মতো মূল্যবান সম্পদগুলো হারিয়ে যায়। আজ বিশ্বজুড়ে যে যুদ্ধ ও সংঘাত দেখা যাচ্ছে, তার মূল কারণগুলোর মধ্যে এই ধর্মীয় উগ্রবাদ এবং অসহিষ্ণুতা অন্যতম।
আপনাদের মনে থাকার কথা, সশস্ত্র জঙ্গি হামলার পর স্থানীয় মুসলিম সম্প্রদায়, বিশেষ করে পনি রাইড অপারেটররা, আক্রান্ত পর্যটকদের বাঁচাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন এবং স্থানীয় মুসলিম যুবকরা আহতদের সাহায্য করেন। এ ঘটনার পর উপত্যকায় সাধারণ মানুষ “হিন্দু-মুসলিম ভাই ভাই” স্লোগান তুলে শান্তির মিছিল করেন এবং হামলার প্রতিবাদ জানিয়েছিলেন।
এই অন্ধকার দূর করার জন্য কেবল সামরিক বা রাজনৈতিক পদক্ষেপ যথেষ্ট নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও সংলাপের মাধ্যমে ধর্মীয় বিভাজনকে অতিক্রম করার সাহস।
উগ্রবাদের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়াতে হবে ধর্ম বা বিশ্বাসের ভিন্নতা সত্ত্বেও। মানুষ হিসেবে আমরা সবাই এক। মানবতার স্বার্থে আমাদের সম্মিলিতভাবে এই অন্ধকার থেকে বেরিয়ে এসে একটি সহনশীল ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে হবে।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট
The post পেহলগাম: রক্তাক্ত বিষাদের এক বছর, মানবতার আর্তনাদ appeared first on NE NEWS.
রাজনীতিতে হাসিনা যুগ সমাপ্তির বিভ্রান্তি ও বাস্তবতা
আল জাজিরাকে দেয়া সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারে “হাসিনা যুগের সমাপ্তি ” প্রসঙ্গটি নতুন করে আলোচনায় এসেছে। এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি বিভ্রান্তিও কম নয়। কারণ বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা কেবল একটি সময় বা পর্বের নাম নন, তিনি একটি রাজনৈতিক বাস্তবতা, বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে।
সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকারকে তাই ভবিষ্যৎ রাজনীতির একটি ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত বা বাস্তবতা হিসেবে নয়। রাজনীতিতে বক্তব্যের চেয়ে বাস্তব সংগঠন, কর্মীদের মনস্তত্ত্ব এবং ক্ষমতার কাঠামো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেসব বিচারে শেখ হাসিনা এখনো আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক বাস্তবতা।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, শেখ হাসিনার রাজনীতি কেবল দলীয় নয়, রাষ্ট্রীয় ক্ষমতার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত। উন্নয়ন, অবকাঠামো, আন্তর্জাতিক কূটনীতি, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় তিনি দীর্ঘ সময় ধরে সক্রিয় ছিলেন। এই অভিজ্ঞতার বিকল্প নেতৃত্ব তৈরি করা আওয়ামী লীগের জন্য সহজ কাজ নয়। উত্তরাধিকার প্রশ্নে দলটি এখনো স্পষ্ট ও গ্রহণযোগ্য কোনো কাঠামো দাঁড় করাতে পারেনি। ফলে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা যতই হোক, বর্তমান রাজনীতিতে শেখ হাসিনার বিকল্প দৃশ্যমান নয়।
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ শুধু একটি দল নয়। এটি একটি ঐতিহাসিক ধারাবাহিকতা, যার শিকড় ভাষা আন্দোলন, স্বাধিকার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ পর্যন্ত বিস্তৃত। এই দীর্ঘ পথচলায় দলটির নেতৃত্ব বারবার বদলেছে, কিন্তু ১৯৮১ সালের পর থেকে শেখ হাসিনা হয়ে উঠেছেন সেই কেন্দ্রবিন্দু, যাকে ঘিরেই দলটি পুনর্গঠিত হয়েছে, ক্ষমতায় ফিরেছে এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেছে। ফলে আওয়ামী লীগের রাজনীতি শেখ হাসিনার ব্যক্তিত্ব, সিদ্ধান্ত ও নেতৃত্বের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে।
আল জাজিরাকে একান্ত সাক্ষাৎকার দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়।
এটি অস্বীকার করার উপায় নেই যে আওয়ামী লীগের ভেতরে শক্তিশালী সিনিয়র নেতা আছেন, তাঁদের প্রত্যেকের নিজস্ব বলয় আছে, রয়েছে দীর্ঘদিনের পরীক্ষিত সংগঠকরা। কিন্তু বাস্তবতা হলো, এসব বলয় শেষ পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বকেই কেন্দ্র করে কাজ করে। দলীয় সংকটে, বিভাজনের আশঙ্কায় বা কঠিন রাজনৈতিক মুহূর্তে শেখ হাসিনাই শেষ আশ্রয়। কর্মী-সমর্থকদের আবেগ ও বিশ্বাসের জায়গাটিও সেখানেই গিয়ে থামে। ১৯৯১ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অপ্রত্যাশিত পরাজয়ের পর শেখ হাসিনা দলীয় প্রধান থেকে পদত্যাগ করেছিলেন। কিন্ত নেতাকর্মীদের না মানার কারণে, এক প্রকার তাদের চাপের কারণে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা এবং তখন থেকেই তিনি আওয়ামী লীগের হাল ধরেন। তাঁর নেতৃত্বে আওয়ামী লীগের ফিরে আসার বাকী ইতিহাস আমাদের জানা।
২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ের দিকে তাকালে বিষয়টি আরও স্পষ্ট হয়। সেই সময় থেকে শেখ হাসিনা কার্যত এককভাবেই আওয়ামী লীগকে সংগঠন হিসেবে টিকিয়ে রেখেছেন। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত দলকে যেভাবে তিনি নিয়ন্ত্রণ ও সংযুক্ত করে রেখেছেন, তা রাজনৈতিকভাবে অত্যন্ত প্রণিধানযোগ্য। সাংগঠনিকভাবে দুর্বল, চাপগ্রস্ত এবং নানা দিক থেকে কোণঠাসা অবস্থায় থাকা একটি দলকে শুধু তাঁর ব্যক্তিগত কর্তৃত্ব ও রাজনৈতিক প্রভাবেই সক্রিয় রাখা সম্ভব হয়েছে।
এখানেই শেখ হাসিনার রাজনীতির দ্বৈত অবস্থান স্পষ্ট হয়। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী এবং বিপুল জনসমর্থন থাকা একটি দলের জন্য শেখ হাসিনা একই সঙ্গে সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতা। শক্তি এই অর্থে যে, তাঁর নেতৃত্ব ছাড়া দলটি এখনো কার্যকরভাবে দাঁড়াতে পারছে না। আবার দুর্বলতা এই অর্থে যে, দলটি এখনো তাঁর বাইরে বিশ্বাসযোগ্য বিকল্প নেতৃত্ব গড়ে তুলতে ব্যর্থ।
বাংলাদেশের রাজনীতিতে অতীতের ‘মাইনাস ফর্মুলা’ প্রয়োগের ইতিহাস নতুন নয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বলা যায়, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে পুনর্গঠনের কোনো উদ্যোগ কখনোই অভ্যন্তরীণ প্রক্রিয়ায় সম্ভব হয়নি। বরং এমন চেষ্টা হলে সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অবধারিত হয়ে ওঠে। “হাসিনা যুগের সমাপ্তি” যদি বাস্তবায়নের কোনো প্রচেষ্টা হয়, তবে সেটি স্বাভাবিক রাজনৈতিক বিবর্তনের মাধ্যমে নয়, বরং কৃত্রিম চাপ ও বাইরের সমীকরণের মাধ্যমেই আসবে। এই বাস্তবতাই অনেককে উদ্বিগ্ন করে।
আওয়ামী লীগের সাত দশকের ইতিহাস, মুক্তিযুদ্ধের রাজনীতি, সংগঠনের আবেগ এবং কর্মী-সমর্থকদের বিশ্বাসের জায়গাটি এখনো শেখ হাসিনার সঙ্গেই নিবিড়ভাবে যুক্ত। দলীয় সিদ্ধান্ত, ঐক্য রক্ষা কিংবা রাজনৈতিক দিকনির্দেশনায় তাঁর বিকল্প এখনো দৃশ্যমান নয়।
তবে এটাও অস্বীকার করার উপায় নেই যে সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বের পরিবর্তন প্রয়োজন। আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য নতুন প্রজন্মের নেতৃত্ব, নতুন রাজনৈতিক ভাষা এবং নতুন সাংগঠনিক কাঠামো জরুরি। কিন্তু সেই রূপান্তর শেখ হাসিনাকে বাদ দিয়ে নয়, বরং তাঁর নেতৃত্বের মধ্য দিয়েই হওয়ার বাস্তব সম্ভাবনা বেশি। ইতিহাস বলে, আওয়ামী লীগ ভেঙে নয়, বরং কেন্দ্রীয় নেতৃত্বকে ঘিরেই বারবার ঘুরে দাঁড়িয়েছে।
সব মিলিয়ে বলা যায়, “হাসিনা যুগের সমাপ্তি” এখনো রাজনৈতিক বাস্তবতার চেয়ে বেশি একটি ধারণা বা আকাঙ্ক্ষা। বাস্তবে শেখ হাসিনাই এখনো আওয়ামী লীগের প্রধান সংগঠক, সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পুঁজি এবং একই সঙ্গে সবচেয়ে বড় ঝুঁকি। এই দ্বন্দ্বের মধ্য দিয়েই আওয়ামী লীগের রাজনীতি চলছে। আর এই বাস্তবতায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে আবার ঘুরে দাঁড়াতে পারে—এই বিশ্বাস দলীয় কর্মী-সমর্থকদের বড় অংশের মধ্যেই এখনো অটুট।
সব মিলিয়ে বলা যায়, “হাসিনা যুগ” শেষ হয়ে গেছে এমন দাবি এখনো সময়ের আগেই করা। আওয়ামী লীগের আবেগ, বিশ্বাস ও রাজনৈতিক অস্তিত্বের সঙ্গে শেখ হাসিনা এখনো গভীরভাবে জড়িয়ে আছেন। এই সংকটকালে তাঁকে বাদ দিয়ে দল ঘুরে দাঁড়াতে পারবে, এমন বিশ্বাসের জায়গায় আওয়ামী লীগের বড় অংশ এখনো পৌঁছায়নি। তাই আলোচনার ঝড় থাকলেও বাস্তব রাজনীতিতে শেখ হাসিনা এখনো প্রাসঙ্গিক।
তবে এটাও সত্য যে সময় থেমে থাকে না। আওয়ামী লীগের মতো পুরনো দলে প্রজন্মগত পরিবর্তন অনিবার্য। নতুন নেতৃত্ব, নতুন ভাষা ও নতুন কৌশল ছাড়া দীর্ঘমেয়াদে টিকে থাকা সম্ভব নয়। কিন্তু সেই রূপান্তর হঠাৎ করে বা আবেগনির্ভর ঘোষণার মাধ্যমে হয় না। সেটি হয় ধীরে, পরিকল্পিতভাবে এবং নেতৃত্বের ছায়াতেই। শেখ হাসিনার উপস্থিতি সেই রূপান্তরের পথে অন্তরায় নয়, বরং অনেক ক্ষেত্রে তা রক্ষাকবচ ।
The post রাজনীতিতে হাসিনা যুগ সমাপ্তির বিভ্রান্তি ও বাস্তবতা appeared first on NE NEWS.
যুক্তরাজ্যে বাড়ছে দারিদ্র্য, শীর্ষে বাংলাদেশি ও পাকিস্তানিরা
যুক্তরাজ্যে ‘অতিদরিদ্র’ মানুষের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে দেখা গেছে, দেশটিতে বর্তমানে ‘অতিদরিদ্র’ অবস্থায় বাস করছে প্রায় ৬৮ লাখ মানুষ, যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
আরও দেখা গেছে, দারিদ্র্যের হারে শীর্ষে আছে যুক্তরাজ্যে বাস করা বাংলাদেশি ও পাকিস্তানিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে বাবা-মা ও তাদের দুই শিশু সম্বলিত পরিবারের আয় যদি দেশটির গড় আয়ের ৪০ শতাংশের কম হয় এবং বাড়িভাড়া বা ঋণের কিস্তি দেওয়ার পর তাদের হাতে বছরে ১৬ হাজার ৪০০ পাউন্ডের কম থাকে, তবে সেই অবস্থাকে ‘অতিদরিদ্র’ বলা হয়।
জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন (জেআরএফ) নামের বেসরকারি গবেষণা সংস্থা বলছে, যুক্তরাজ্যের মোট দারিদ্রের হার ১৯৯৪-৯৫ সালে ছিল ২৪ শতাংশ। ২০২৩–২৪ সালে তা কিছুটা কমে ২১ শতাংশে নেমেছে। তবে বেড়েছে ‘অতিদরিদ্র’ মানুষের সংখ্যা। ৮ শতাংশ থেকে বেড়ে তা ১০ শতাংশ হয়েছে, যা বর্তমানে দেশটির মোট দরিদ্র মানুষের প্রায় অর্ধেক।
ওই প্রতিবেদনে শিশু-দারিদ্র বাড়ার কথাও উল্লেখ করা হয়েছে। শিশু দারিদ্র্যের হার টানা তৃতীয় বছরের মতো বেড়ে ৪৫ লাখে দাঁড়িয়েছে।
এই শিশু-দারিদ্র কমাতে গত নভেম্বরে ব্রিটিশ অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস বলেছিলেন, সরকারি কল্যাণমূলক সুবিধার ওপর জারি থাকা বিধিনিষেধ শিথিল করছে সরকার।
২০১৭ সালে যুক্তরাজ্যের তৎকালীন সরকারের নিয়মে স্বল্প আয়ের কোনো পরিবারে তৃতীয় বা তার বেশি সন্তান থাকলে সরকারি কল্যাণমূলক সুবিধা থেকে বঞ্চিত হবে। সেই বিধিনিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী এপ্রিল মাস থেকে তা আবার শুরু হবে।
তবে জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন (জেআরএফ) বলেছে, এই একটি পদক্ষেপ যথেষ্ট নয়। সরকার যদি আরও কিছু পদক্ষেপ না নেয়, তবে যুক্তরাজ্যে শিশু-দারিদ্র্যের অবসান হবে না।
সংস্থাটির মতে, দারিদ্র্যের প্রভাব বেশি পড়ছে শিশুদের ওপর। পাশাপাশি বিশেষ করে বাংলাদেশি ও পাকিস্তানিদের মতো সংখ্যালঘু সম্প্রদায় এবং প্রতিবন্ধীদের মধ্যে দারিদ্র্যের হার বেশি।
The post যুক্তরাজ্যে বাড়ছে দারিদ্র্য, শীর্ষে বাংলাদেশি ও পাকিস্তানিরা appeared first on NE NEWS.
উগ্রপন্থার পুনরুত্থান, মানবাধিকার সংকট ও গণতান্ত্রিক অবক্ষয়
সংস্কার ,নতুন বন্দোবস্ত নানা নামে নানা উপমায়,বাংলাদেশের জনগণকে এক ধরণের অলীক স্বপ্নে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুস ও তাঁর সভাসদগণ। সাধারণ মানুষ এক ধরনের ভ্রমে পড়ে গেছেন। আদতে এই বায়বীয় বিষয়গুলো কী, এই ধারণাই অনেকের বোধগম্য নয়।
সবকিছুর পর প্রায় দেড় বছর পর সংস্কার বিষয়ক একটি হ্যাঁ-না ভোটের আয়োজন করেছে সরকার এবং মানুষকে এক প্রকার বাধ্য করার মতো করেই সরকারি খরচে হ্যাঁ ভোটের পক্ষে বা সংস্কারের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। যেখানে হ্যাঁ কিংবা না ভোটের পক্ষে কোনো ধরনের বিতর্ক বা অভিজ্ঞ মতামত আমরা জানতে পারিনি। হ্যাঁ ভোট একতরফাভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে।
দেশে সাম্প্রতিক সময়ে উগ্রপন্থী ও নিষিদ্ধ সংগঠনগুলোর পুনরুত্থান জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। জামায়াতে ইসলামীসহ নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর এবং জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর আদর্শিক তৎপরতা, সাংগঠনিক পুনর্গঠন ও সামাজিক প্রভাব বিস্তারের লক্ষণ স্পষ্ট হয়ে উঠছে। এসব গোষ্ঠীর সক্রিয়তা কেবল নিরাপত্তা ঝুঁকিই নয়, বরং দীর্ঘদিনের সন্ত্রাসবিরোধী অর্জন, ধর্মীয় সহনশীলতা ও বহুত্ববাদী সমাজব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে। রাজনৈতিক পরিসরে চরমপন্থী শক্তির প্রতি নীরব সহনশীলতা বা পরোক্ষ বৈধতা এই ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলছে।
একই সময়ে দেশে নারী নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটছে। ধর্ষণ, যৌন সহিংসতা, যৌন নিপীড়ন ও লিঙ্গভিত্তিক অপরাধের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ ঘটনায় কার্যকর তদন্ত ও বিচার না হওয়ায় দায়মুক্তির সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়গুলোর ওপর নিপীড়ন, হুমকি ও সহিংসতা বেড়েছে, যা সামাজিক সংহতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি দেশে আইনশৃঙ্খলার চরম অবক্ষয় লক্ষ করা যাচ্ছে। জনতার হাতে বিচার, উশৃঙ্খলতা, বিচারবহির্ভূত হত্যা, পুলিশ হেফাজত বা জেলে থাকা মানুষের মৃত্যু আইনের শাসনকে কার্যত অকার্যকর করে তুলছে। গত বছর জুলাই আগস্টে লুট হওয়া অস্ত্র সরকার এখনো উদ্ধার করতে পারেনি। এই হুমকি বিদ্যমান রয়ে গেছে। নির্বাচনের সময় এর প্রভাব পরিলক্ষিত হবে বলেই সংশ্লিষ্টরা মনে করেন।
ঢাকা, ৫ আগস্ট ২০২৪,  বিক্ষোভকারীদের পদযাত্রায় জঙ্গি সংগঠন আই,এস,আই-এর পতাকা, সাথে সেনাবাহিনীর সদস্যবৃন্দ। (সূত্র: গেটি ইমেজ)
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংস্কৃতিক পরিসরও ক্রমাগত সংকুচিত হচ্ছে। সমালোচনামূলক সাংবাদিকতা করার কারণে সাংবাদিকদের গ্রেপ্তার, হয়রানি, নজরদারি ও আইনি চাপের মুখে পড়তে হচ্ছে। গণমাধ্যমের ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ, সেন্সরশিপ এবং আত্মনিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী উচ্চপর্যায়ে দলীয় লোকদের নিয়োগ দেয়া হচ্ছে।
এর পাশাপাশি সংস্কৃতি, ঐতিহ্য, মুক্তচিন্তা, জাতীয় চেতনা ও বহুত্ববাদী সামাজিক মূল্যবোধের ওপর ধারাবাহিক আক্রমণ দেশের সামাজিক ও সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। উদীচী, ছায়ানট এর বড় প্রমাণ।
এই প্রেক্ষাপটে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় আরও স্পষ্ট হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে জনমনে গভীর সংশয় তৈরি হয়েছে, বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রিত করার উদ্যোগের কারণে। অনুগত রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে পদ্ধতিগতভাবে দমন করার ফলে রাজনৈতিক প্রতিযোগিতা কার্যত অর্থহীন হয়ে পড়ছে। নির্বাচন কমিশনের স্বাধীনতা, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আসন্ন নির্বাচন একটি অ-অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় পরিণত হওয়ার কিংবা জামায়াত-ঘনিষ্ঠ গোষ্ঠীর মাধ্যমে কার্যত হাইজ্যাক হওয়ার আশঙ্কা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে জামায়াত-ঘনিষ্ঠ শক্তির ঘনিষ্ঠতার ধারণা, কর্তৃত্ববাদী জনতাবাদের উত্থান এবং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, রাজনৈতিক গ্রেপ্তার, নজরদারি ও ভিন্নমত দমনের প্রবণতা এমন একটি পরিবেশ সৃষ্টি করছে, যেখানে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রায় অসম্ভব হয়ে উঠছে।
এই সমন্বিত সংকট—উগ্রপন্থার পুনরুত্থান, মানবাধিকার লঙ্ঘন, গণমাধ্যম দমন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অবক্ষয়—দেশের সামগ্রিক নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় ভবিষ্যতের জন্য একটি কাঠামোগত হুমকিতে পরিণত হয়েছে।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট
The post উগ্রপন্থার পুনরুত্থান, মানবাধিকার সংকট ও গণতান্ত্রিক অবক্ষয় appeared first on NE NEWS.
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে লন্ডনে ব্রিটিশ এমপিদের বিক্ষোভ
বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন, সহযোগী কমিউনিটি ও মানবাধিকার সংগঠনসমূহের সহায়তায় বুধবার (২১ জানুয়ারি) বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত পদ্ধতিগত সহিংসতা, বৈষম্য ও ভয়ভীতি প্রদর্শনের বিষয়গুলোকে উল্লেখ করা হয়।
এটি ছিল গত ২৭ ডিসেম্বর লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে অনুষ্ঠিত প্রতিবাদের ধারাবাহিকতায় পরবর্তী উদ্যোগ, যেখানে তীব্র শীত ও বৃষ্টি উপক্ষা করে ৫০০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করেন। ওই কর্মসূচিতে শিক্ষার্থী, পেশাজীবী, পরিবার, প্রবীণ অধিকারকর্মী এবং আন্তঃধর্মীয় প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন, যা বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতির বিষয়ে ব্রিটিশ প্রবাসী সমাজ ও বৃহত্তর নাগরিক সমাজের গভীর উদ্বেগকে তুলে ধরে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে এসেও অনেকে যোগদান করেন।
বুধবার পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত এই বিক্ষোভে কয়েকজন এমপিকেও আমন্ত্রণ জানানো হয়। এর লক্ষ্য হলো আইনপ্রণেতা এবং সাধারণ জনগণের নিম্নোক্ত বিষয়গুলোতে দৃষ্টি আকর্ষণ করা-
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, লক্ষ্যভিত্তিক সহিংসতা, হত্যাকাণ্ড এবং জনসংখ্যাগত হ্রাস।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের প্রত্যক্ষ সাক্ষ্য, যা এই নির্যাতনের মানবিক মূল্যকে স্পষ্ট করে।
আন্তঃধর্মীয় কণ্ঠ চিন্ময় প্রভুর গ্রেপ্তার এবং দীপু দাসকে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, যার পর পরিকল্পিত গণহত্যায় আরও ১৫ জন হিন্দু নিহত হন।
বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র বলেন, “এই প্রতিবাদ কোনো দেশ বা ধর্মের বিরুদ্ধে নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে। পার্লামেন্ট স্কয়ারে দাঁড়িয়ে আমরা বিবেকের কাছে আহ্বান জানাচ্ছি, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকার করে যে সংখ্যালঘুদের জীবন মূল্যবান এবং নীরবতা কোনো বিকল্প নয়।”
আয়োজকরা মানবাধিকার সংগঠন, ধর্মীয় নেতা এবং সিভিল সোসাইটি সংগঠনসহ সাধারণ জনগণের সবাইকে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন, যাতে মানবতা, ন্যায়বিচার এবং মৌলিক অধিকারের পক্ষে একসঙ্গে দাঁড়ানো যায়।
এ সময় হাউস অব লর্ডসের সদস্য হিসেবে লর্ড পোপাট এবং মাননীয় ব্যারোনেস ভার্মা উপস্থিত ছিলেন। একই সঙ্গে হাউস অব কমন্সের সদস্য হিসেবে ম নাভেন্দু মিশ্রা ও জিম ডিকসন কর্মসূচিতে উপস্থিত থেকে তাঁদের সমর্থন জানান।
The post বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে লন্ডনে ব্রিটিশ এমপিদের বিক্ষোভ appeared first on NE NEWS.
বাংলাদেশের নির্বাচন ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে বিবৃতি দাবি
বাংলাদেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়ার জন্য ব্রিটেনের পররাষ্ট্র সচিবকে অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান।
বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশনে স্পিকারের উদ্দেশ্যে বব ব্ল্যাকম্যান বলেছেন, আমি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উত্থাপন করছি। রাস্তায় হিন্দু পুরুষদের হত্যা করা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরাও একই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। আগামী মাসে বাংলাদেশে তথাকথিত ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন হতে চলেছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ যারা জনমত জরিপে ৩০% ভোট নিয়ন্ত্রণ করে, তাদেরকে সেখানে ব্যান করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে ইসলামী চরমপন্থীরা একটি গণভোটের আহ্বান জানিয়েছে। তারা বাংলাদেশের সংবিধান চিরতরে পরিবর্তন করে দেবে।
এ সময় তিনি আগামী সপ্তাহে ব্রিটেনের পররাষ্ট্র সচিবের কাছ থেকে একটি বিবৃতি দাবি করেন যেখানে জানতে চাওয়া হবে, বাংলাদেশের সরকার অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কী পদক্ষেপ নিচ্ছে।
লিডার অব দ্য হাউজ স্যার এলান ক্যাম্পবেলও আলোচনায় পার্লামেন্টে অংশ নেন। তিনি বলেন, আমরা গভীরভাবে বাংলাদেশের মানিবাধিকার ও সংখ্যালঘু পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে কাজ করছি। বাংলাদেশের মানবাধিকার ও সংখ্যালঘুদের বিষয়ে সরকারকে আমরা চাপ দিচ্ছি। মানবাধিকারের পক্ষে ব্রিটেনের অবস্থানের দীর্ঘ ইতিহাস আছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা যোগাযোগা রাখছি।
The post বাংলাদেশের নির্বাচন ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে বিবৃতি দাবি appeared first on NE NEWS.
দিপু দাস হত্যার বিচার ও বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে লন্ডনে প্রবাসী হিন্দুদের বিক্ষোভ
লন্ডন – শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান বর্বরোচিত হামলা ও নিপীড়নের প্রতিবাদে যুক্তরাজ্যের হিন্দু ধর্মাবলম্বীরা লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের সামনে এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। বিশেষ করে, মিথ্যা অভিযোগে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে এই সমাবেশের ডাক দেওয়া হয়।
প্রতিবাদের মূল বিষয়: দিপু দাস হত্যাকাণ্ড
বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু ছিল ময়মনসিংহে ২৭ বছর বয়সী পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড। বিক্ষোভকারীরা এই অপরাধের “পাশবিক প্রকৃতি” তুলে ধরেন, যেখানে ধর্ম অবমাননার ভিত্তিহীন গুজব ছড়িয়ে কয়েকশ মানুষের এক উন্মত্ত জনতা দিপুকে পিটিয়ে হত্যা করে এবং জনসমক্ষে আগুনে পুড়িয়ে দেয়। বক্তারা উল্লেখ করেন যে, কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই অভিযোগ মিথ্যা বলে স্বীকার করেছে, তবুও বাংলাদেশে হিন্দুদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সমাবেশে উপস্থিত ছিলেন:
এই বিক্ষোভে যুক্তরাজ্য প্রবাসী হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্রম ব্যানার্জী, পুষ্পিতা গুপ্তা, বিশ্বজিৎ বল, সুকান্ত মৈত্র, অমিতোষ মজুমদার, নারায়ণ ভট্টাচার্য, মিহির সরকার, দেবাংশু দাশ মিটু, অভিষেক শেখর জিকু, বিবি রয় চৌধুরী, শুচিস্মিতা, নিশিত সরকার মিঠু, আনভিতা গুপ্তা, ট্যাভিসা রয় চৌধুরী, সহ আরও অনেক নেতৃবৃন্দ। এই নেতৃবৃন্দ বাংলাদেশে চরমপন্থি সহিংসতার মুখে থাকা ২ কোটি ৫০ লক্ষ হিন্দুর নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব বিবেকের কাছে আকুল আবেদন জানান।
প্রধান দাবিসমূহ
বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের প্রতি এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন:
১. দিপু দাসের বিচার: দিপু দাসকে গণপিটুনিতে জড়িত সকল অপরাধীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে যাতে ভবিষ্যতে এমন মব-ভায়োলেন্স বা গণসহিংসতা আর না ঘটে।
২. চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি: হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাস (চিন্ময় প্রভু)-এর ওপর আনীত দেশদ্রোহিতার অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তার অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
৩. সংখ্যালঘু সুরক্ষা: গত কয়েক মাসে হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে যে পরিকল্পিত হামলা চালানো হয়েছে, তা বন্ধ করতে এবং সকল সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার জন্য কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এই কর্মসূচিতে বিপুল সংখ্যক ব্রিটিশ হিন্দু তরুণদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা দীর্ঘমেয়াদী এই লড়াইয়ে প্রবাসীদের অঙ্গীকারের এক নতুন দিক উন্মোচন করেছে। পাপ্পু সাহা সহ এমন অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন যারা নির্যাতনের শিকার হয়ে পরে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। ইউকে হিন্দু ডায়াসপোরা আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ সরকার, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছে।
বিক্ষোভের পরিবেশ
হাই কমিশনের সামনের পরিবেশ ছিল শোকাবহ কিন্তু সংকল্পবদ্ধ। বিক্ষোভকারীদের হাতে ছিল দিপু দাসের ছবি এবং “হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করো” ও “সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করো” সংবলিত প্ল্যাকার্ড। সমাবেশ থেকে ঘোষণা করা হয় যে, যতক্ষণ না বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা পুনরুদ্ধার হচ্ছে এবং এই “মানবিকতাবিরোধী অপরাধের” বিচার হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন ও বিশ্বব্যাপী জনমত গঠন অব্যাহত থাকবে। এ ছাড়াও হিন্দু নির্যাতনের তথ্য চিত্র সহ ডিজিটাল ডিসপ্লের একটি গাড়ি লন্ডন এর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
The post দিপু দাস হত্যার বিচার ও বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে লন্ডনে প্রবাসী হিন্দুদের বিক্ষোভ appeared first on NE NEWS.
লন্ডনে র‍্যালি ফর বাংলাদেশে হাজারও মানুষের সমাগম
যুক্তরাজ্য আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে কয়েক হাজার মানুষ এসে সমবেত হয়েছিলেন লন্ডনের টাফালগার স্কয়ারে। তিনশ-চারশ মাইল দূরের শহর থেকেও বাস ভর্তি হয়ে মানুষ এসে সমাবেশে যোগ দেন।
আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ সমাবেশে যোগ দিয়েছিলেন। পোর্স্টমাউথ থেকে এসেছিলেন সত্তরোর্ধ্ব দুইজন। তাদের মধ্যে একজন পোর্স্টমাউথ আওয়ামী লীগের সভাপতি আছাব আলী বলেন, আওয়ামী লীগের সভাপতি হিসেবে নয়, বর্তমানে বাংলাদেশে যে অবস্থা এই ইউনূস সরকার শুরু করেছে, এর বিরুদ্ধে প্রতিবাদ না জানিয়ে মানুষ হিসেবে ঘরে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই এই প্রতিবাদে এসে সমেবত হয়েছি।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী বলেন, বাংলাদেশ আজ অস্তিত্বের সংকটে পড়েছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশ কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ থাকবে না কি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হাতে থেকে পাকিস্তানি ভাবধারার বাংলাদেশ হবে? ১৯৭১ সালে এই ট্রাফালগার স্কয়ারে আমাদের পূর্বপুরুষরা সমবেত হয়েছিলেন স্বাধীন বাংলাদেশের স্বীকৃতির দাবি নিয়ে। আর ৫৪ বছর পর আমরা সমবেত হয়েছি সেই স্বাধীন দেশের অস্তিত্ব রক্ষার দাবিতে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, আজকের এই সমাবেশ আওয়ামী লীগ আহ্বান করলেও হাজার হাজার প্রবাসী এই ডাকে সাড়া দিয়ে সমেবত হয়েছেন। বাংলাদেশে আজ মানবাধিকার বলতে কিছু নেই। বাকস্বাধীনতা বলতে কিছু নেই। মবের নামে দিনে-দুপুরে মানুষ হত্যার প্রতিযোগিতা শুরু হয়েছে। পুরো বাংলাদেশকে একটি অঘোষিত জেলখানায় পরিণত করেছে এই সরকার। আমরা যুক্তরাজ্য প্রবাসীরা এই অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে এখানে সমবেত হয়েছি। যুক্তরাজ্যসহ বিশ্বকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বার্তা দিতে এখানে সমবেত হয়েছি।
The post লন্ডনে র‍্যালি ফর বাংলাদেশে হাজারও মানুষের সমাগম appeared first on NE NEWS.
লন্ডনে অনশন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের বাডড়িঘর দখল, মন্দির, শ্মশান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রমাগত হামলা-লুটপাট, হিন্দু নারীদের ধর্ষণ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে হিন্দু কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত, যেকোনো সময় অতর্কিত হামলা-খুন এখন প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে। বাংলাদশের প্রতিটি অঞ্চলেই এমন ঘটনা ঘটছে প্রতিদিন।
এই হয়রানি ও নির্যাতন বন্ধ এবং প্রতিকার চেয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) যুক্তরাজ্যের লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে লন্ডন সময় সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের ব্যানারে অনশন করেছেন লন্ডনে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীরা। এই প্রতিবাদ ও অনশন কর্মসূচিতে হিন্দুদের সাথে একাত্মতা ঘোষণা করেন মুক্তিযোদ্ধা, মানবাধিকারকর্মী, সাংবাদিকসহ অনেকে।
সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের মুখপাত্র কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা বলেন, হিন্দু-বৌদ্ধ-খৃস্টানসহ অন্যান্য সংখ্যালঘুরাও বাংলাদেশের মানুষ। জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে ধর্ম-কর্ম পালন ও সুবিচার পাওয়া আমাদের নাগরিক অধিকার। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আমরা সব ধরনের নাগরিক অধিকার থেকে বঞ্চিত। সুবিচার তো দূরের কথা, প্রতিবাদও করতে পারছি না।
তিনি বলেন, চার মূলনীতির ভিত্তিতে বাংলাদেশ প্রতিষ্ঠা হলেও আমরা নাগরিক অধিকার ও ন্যায়বিচার পাচ্ছি না। অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায় না। ৪ আগস্ট ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত সংখ্যলঘুদের ওপর ২ হাজার ৪৪২টি হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে, ৫০ জন হিন্দুকে হত্যা করা হয়েছে, ২৯ হিন্দু নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা বিচারে কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা এসব অন্যায়ের প্রতিকার চাই। চাই সুবিচার ও আমাদের জানমালের নিরাপত্তা।
এসব বিষয় নিয়ে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের পক্ষ থেকে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার বরাবরে স্মারকলিপি দিতে চাইলে প্রথমে হাইকমিশনের পক্ষ থেকে তা গ্রহণ করতে একজন কর্মকর্তা অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে বিকেল ৪টার দিকে হাইকমিশনের একজন কর্মকর্তা স্মারকলিপিটি গ্রহণ
করেন।
বিকেল ৫টায় বীর মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান খান পানি পান করিয়ে কাউন্সিলর পুষ্পিতা গুপ্তার অনশন ভঙ্গ করান ও তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন।
এ সময় বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তাদের সাথে অনশন কর্মসূচিতে অংশ নেন মানবাধিকারকর্মী সৈয়দ এনামুল ইসলাম, আনসার আহমেদ উল্লাহ, সুশান্ত দাশ গুপ্ত ও নিশিত সরকার মিটু।
The post লন্ডনে অনশন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি appeared first on NE NEWS.