নির্বাচনে ৫৯ শতাংশ ভোট পড়ার দাবি ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ৫৯ দশমিক ৪৪ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ বিভাগ থেকে শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার ভোটের সাড়ে ছয় ঘণ্টায় ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছিল ইসি।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়।

বেশ কয়েকটি আসনের ফল বেসরকারিভাবে ইতোমধ্যে ঘোষণা হয়েছে। ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হয়। যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুইশ’র বেশি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীও সত্তরটির বেশি আসন লাভ করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন ।

প্রসঙ্গত, ১২টি সংসদ নির্বাচনে, সরকারি হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি ভোট পড়েছিল ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর আয়োজিত নবম জাতীয় সংসদ নির্বাচনে। আর সবচেয়ে কম ভোট পড়েছিল ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি আয়োজিত বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে। এই দুই নির্বাচনে ভোট পড়েছিল যথাক্রমে ৮৭ দশমিক ১৩ শতাংশ এবং পড়েছিলো ৪৯ দশমিক ৬৭ শতাংশ।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025