বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলার আহ্বান আইসিসির

ভারতের মাটিতেই টি-২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ জানিয়েছে আইসিসি। তবে ওই প্রস্তাব নাকচ করে দিয়েছে বিসিবি। পুনরায় নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার আইসিসি ও বিসিবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠক করেছে। সেখানে আইসিসি ও বিসিবি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করেছে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে।

বিসিবি জানিয়েছে, অনলাইন বৈঠকে বিসিবিকে অনুরোধ করে আইসিসি বলেছে- যেহেতু বিশ্বকাপের সূচি নির্ধারণ হয়ে গেছে এবং সেভাবেই সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে, বিসিবি যেন তাদের অবস্থান (ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়টি) পুনঃবিবেচনা করে।

বিসিবি জানিয়েছে, তাদের অবস্থান এখনো অপরিবর্তিত। বিসিবি বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও অফিসিয়ালের সুরক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এমন পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে বিসিবির পক্ষে ভারতে খেলতে দল পাঠানো সম্ভব নয়। তবে বৈঠকে দুই পক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

আইসিসির সঙ্গে অনলাইন বৈঠকে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি শাখাওয়াত হোসেন, পরিচালক ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025