টাকার ব্যাগসহ আটক জেলা জামায়াতের আমির

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে টাকার ব্যাগসহ আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বেলাল উদ্দিন ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামেন। তার কাছে একটি ব্যাগ রয়েছে।

পুলিশ সুপার বলেন, আমরা সবার সামনে ব্যাগ খুলব। তাকে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, জিজ্ঞাসাবাদে জামাত আমির নিজেকে কলেজশিক্ষক পরিচয় দিয়ে নাম ও বাবার নাম বলছেন। তার কাছে ৫০ লাখ প্লাস টাকা আছে। কীসের টাকা- এ প্রশ্নে তিনি বলেন, ‘ব্যবসার টাকা।’ কী ব্যবসা আপনার? সে প্রশ্নে বলেন, ‘গার্মেন্টস ব্যবসা।’

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025