রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল বার্সেলোনা

ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দুইবারই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু শেষ রক্ষা হলো না। সৌদি আরবের জেদ্দায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোর স্নায়ুক্ষয়ী ফাইনালে শেষ হাসি হাসল বার্সেলোনাই। রাফিনহার জোড়া গোল ও রবার্ট লেভান্ডোভস্কিতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলল কাতালান জায়ান্টরা।

ম্যাচের ৩৬ মিনিটে ফিরমিন লোপেজের অ্যাসিস্ট থেকে গোল করে বার্সাকে প্রথম লিড এনে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। তবে প্রথমার্ধের বিরতির ঠিক আগমুহূর্তে গার্সিয়ার পাস থেকে দারুণ এক গোলে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।

নাটকের তখনও বাকি ছিল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে পেদ্রির অ্যাসিস্টে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লেভান্ডোভস্কি। কিন্তু বিরতির বাঁশি বাজার আগমুহূর্তে গঞ্জালো গার্সিয়ার গোলে আবারও সমতায় ফেরে রিয়াল (২-২)।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বার্সা। ম্যাচের ৭৩ মিনিটে দানি অলমোর পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। তার এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়। বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে নিজেদের আধিপত্য আরও সুসংহত করল বার্সা। রেকর্ড ১৬তম বারের মতো এই ট্রফি উঁচিয়ে ধরল তারা।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025