ভারতকে হারিয়ে ফাইনালের কাছাকাছি বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিল বাংলাদেশের মেয়ারা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে তারা।

সোমবার (২ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় অনুষ্ঠিত ম্যাচের ২৯ মিনিটে লিড পায় বাংলাদেশ। ফ্রি কিক থেকে নেওয়া শটে বলের ফ্লাইট ঠিকমতো বুঝতে পারেননি ভারতের গোলরক্ষক। তার হাতে লাগার পর পোস্টের সামনে বল পড়ে। সেখান থেকে বল জালে জড়ান অধিনায়ক অর্পিতা বিশ্বাস।

এরপর ম্যাচের ৩৯ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে করা ক্রসে ভারতের ডিফেন্ডাররা পরাস্ত হয়। দুই ডিফেন্ডারের মাঝখান থেকে বাংলাদেশের ফরোয়ার্ড আলপি আক্তার দারুণ দক্ষতায় বল জালে পাঠান। এতে জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলার মেয়েরা। বেশ কয়েকটি আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি। এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই টুর্নামেন্টে স্বাগতিক নেপাল, বাংলাদেশ, ভারত ও ভুটান অংশগ্রহণ করছে। চার দলই একে অন্যের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। তিন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি ফাইনাল খেলবে। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট ও ১৪ গোল ব্যবধান নিয়ে বাংলাদেশ সবার ওপরে।

অন্যদিকে ভারত আগের ম্যাচে নেপালকে হারিয়ে তিন পয়েন্ট ও -১ গোল ব্যবধান নিয়ে দ্বিতীয় স্থানে। নেপাল ও ভুটান দুই ম্যাচই হারায় তাদের পয়েন্ট শূন্য। আজ নেপাল ও ভুটানের ম্যাচ ড্র হলে বাংলাদেশ এক ম্যাচ আগেই ফাইনালে উঠবে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025