বদলে যাচ্ছে র‍্যাবের নাম ও পোশাক

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম বদলে যাচ্ছে। এই বাহিনীর নতুন নাম দেওয়া হচ্ছে- স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য দেন। এ সময় তিনি আরও জানান, নামের পাশাপাশি র‍্যাবের পোশাকও পরিবর্তন করা হবে।

র‍্যাবের নাম পরিবর্তন কেন করা হচ্ছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, দেশের মানুষ এটার পরিবর্তন চেয়েছে। তাই এমন পরিবর্তন আনা হয়েছে।

২০২৪ সালের জুলাই-অগাস্টে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে তারা র‍্যাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে এবং র‍্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করে। প্রতিবেদনে বলা হয়, “র‍্যাবকে বিলুপ্ত করুন এবং গুরুতর অপরাধে জড়িত নয় এমন সদস্যদের তাদের ইউনিটে ফিরিয়ে দিন।”

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025