পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

চলমান সীমান্ত সংঘাতে পাকিস্তানের ৫৫ সেনাকে হত্যার দাবি করেছে আফগানিস্তান। এছাড়া কয়েকজনকে আটকের দাবিও করেছে তালেবান সরকার।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন পোস্টের বিরুদ্ধে পরিচালিত পাল্টা অভিযান শেষ হয়েছে। সেনাপ্রধান ফাসিহউদ্দিন ফিতরাতের নির্দেশে স্থানীয় সময় রাত ১২টায় অভিযান সমাপ্ত করা হয়।

বিবৃতিতে দাবি করা হয়, অভিযানে পাকিস্তানের ৫৫ জন সেনা নিহত হয়েছেন। এছাড়া আফগান বাহিনী কয়েকশ হালকা ও ভারী অস্ত্র জব্দ করেছে এবং কয়েকজন সেনাকে জীবিত আটক করেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অভিযানের সময় পাকিস্তান বাহিনীর দুটি সদরদপ্তর ও ১৯টি চেকপোস্ট দখল করা হয়েছে।

অন্যদিকে, সংঘর্ষে আটজন আফগান সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, আফগান ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাব দিতেই এ অভিযান পরিচালিত হয়েছে।

অন্যদিকে, চলমান সংঘর্ষে আফগান তালেবানের ৭২ যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। অভিযানে পাকিস্তানের দুই নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন বলেও জানিয়েছে ইসলামাবাদ।

সূত্র: দ্য ডন ও আনুদোলু এজেন্সি

Tags :

International News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025