পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানের খারান শহরে পুলিশ স্টেশনসহ একাধিক স্থাপনা দখলের চেষ্টাকালে সেনা অভিযানে অন্তত ১২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।
এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী খারান শহরের পুলিশ স্টেশন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং হাবিব ব্যাংক লিমিটেডে একযোগে হামলা চালায়। হামলার সময় সন্ত্রাসীরা ব্যাংক দুটি থেকে প্রায় ৩৪ লাখ রুপি লুট করে। এ সময় নিরাপত্তা বাহিনী যথাযথ জবাব দেয়, তাদের পাল্টা হামলায় সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। পরবর্তী ক্লিয়ারেন্স অপারেশনের সময় তিনটি ভিন্ন লড়াইয়ে ১২ সন্ত্রাসীকে ‘জাহান্নামে’ পাঠানো হয়।
আইএসপিআর জানায়, খারান ও আশপাশের এলাকায় ক্লিন-আপ বা মপ-আপ অভিযান চলছে চলমান রয়েছে। জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) এবং ফেডারেল সরকারের অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় বিদেশি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।




