১৪ বছর পর পাকিস্তানের মাটিতে বাংলাদেশের বিমান

দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তানের মাটিতে অবতরণ করেছে বাংলাদেশের বিমান।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বাংলাদেশ বিমানের ‘বিইজি৩৪১’ নম্বরের একটি ফ্লাইট ঢাকা থেকে সরাসরি উড়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় ঐতিহ্যবাহী ‘ওয়াটার ক্যানন স্যালুট’-এর মাধ্যমে ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়।

এ বিষয়ে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) এক বিবৃতিতে জানিয়েছে, এই ফ্লাইটকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বিইজি৩৪১ ফ্লাইটটি বৃহস্পতিবার ঢাকা সময় রাত ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এবং পাকিস্তান সময় রাত ১১টা ৩ মিনিটে করাচিতে অবতরণ করে।

এর আগে চলতি মাসের শুরুতেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, পূর্ণ আসন নিয়ে উদ্বোধনী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে ফ্লাইটটির আনুষ্ঠানিক বিদায় জানান।

Tags :

International News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025