মিয়ানমারে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে এ কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন অনেকে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে দূরত্ব ৪৬২ কিলোমিটার।
ফারজানা সুলতানা আরো বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কক্সবাজার এবং এর কাছাকাছি অঞ্চলে অপেক্ষাকৃত বেশি ভূকম্পন অনুভূত হয়েছে। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।




