মেহেরপুরে জামায়াত-বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদান করাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে দুইপক্ষের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে এই দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এসব ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সংঘর্ষের ঘটনা দুটি ঘটে।

জয়পুর গ্রামে আহতরা হলেন- বিএনপি সর্মথক আশাদুল ও জামায়াত সর্মথক বাইজিদ, আবু ওবাইদা, মাহাফিজুর রহমান রিটন ও আইনাল গাজী। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ। তারা হলেন- শহিদুল ও আশরাফ হোসেন।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোটকেন্দ্রের ১০০ গজ দূরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মুজিবনগর থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, সকালে জয়পুর গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে যেতে বাধা প্রধানকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে জামায়াতের দুই সমর্থককে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।

অন্যদিকে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে বিএনপি সমর্থকরা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে জামায়াতের ১০ কর্মী-সমর্থক আহত হন।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে গিয়ে চিকিৎসা নিচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‍্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025