খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকায় সোহেল (৪৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে হত্যা করে বলে জানা গেছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত সোহেলকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সোহেল প্রাণ হারান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল। পুলিশ জানায়, নিহত সোহেল খানজাহান আলী থানাধীন আফিল গেটের শেখপাড়া এলাকার বাসিন্দা।
ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।




