খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন রা‌শিকুল আনাম রাশু নামের এক যুবদল নেতা। সোমবার বেলা সাড়ে ১১টার দি‌কে নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাশু রাজনী‌তির পাশাপাশি কে‌ডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট-বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতা‌ড়ি গুলি ছোড়ে। এক‌টি গুলি মাথায় বিদ্ধ হলে মা‌টিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাশু দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের রাজনী‌তির সঙ্গে জড়িত ছিলেন।

তিনি দৌলতপুর থানাধীন দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি দৌলতপুর এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফ বলেন, জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025