জামায়াত আমিরের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্সে (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া একটি পোস্টের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা কর্মজীবী নারীদের নিয়ে করা ওই মন্তব্যকে ‘আপত্তিকর’ ও ‘নারীর মর্যাদাহানিকর’ বলে উল্লেখ করেন। এসময় তারা জামায়াতের এই শীর্ষ নেতাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী হল সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারজানা আক্তার টুম্পা বলেন, ‘দায়িত্বশীল অবস্থানে থেকে জামায়াতে ইসলামীর আমির নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা জানাই। কর্মজীবী নারীদের পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা শুধু নারীদের অপমানই নয়, এটি তাদের মানবিক মর্যাদাকেও ক্ষুণ্ন করেছে। বর্তমান সময়ে এই আধুনিক যুগে এসে নারীদের কর্ম নিয়ে এই ধরনের মন্তব্য খুবই আক্রমণাত্মক।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা বলেন, ‘জামায়াতে ইসলামীর আমিরের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত লজ্জাজনক। কর্মজীবী নারীদের পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক থেকে শুরু করে লাখো গার্মেন্টসকর্মী নারী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।’

খাদিজাতুল কুবরা অভিযোগ করেন, ‘একটি রাজনৈতিক দল একদিকে নারীদের নিজেদের প্রচারণায় ব্যবহার করে, অন্যদিকে তাদের অবমূল্যায়ন করে।’

এসময় প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।

এদিকে, বঙ্গভব‌নের ই-মে‌ইল ব্যবহার ক‌রে দ‌লের আমির শ‌ফিকুর রহমা‌নের ডিভাইস হ্যাক করা হয় ব‌লে অভিযোগ ক‌রে‌ছে বাংলাদেশ জামায়া‌তে ইসলামী।

রেবিবার সকা‌লে রাজধানীর মগবাজা‌রে কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে জামায়া‌তের সহকারী সে‌ক্রেটা‌রি জেনা‌রেল এহছানুল মাহবুব যোবায়ের ব‌লেন, ‘ডিভাইস হ্যাক ক‌রে দলীয় আমি‌রের এক্স (সা‌বেক টুইটার) অ্যাকাউন্ট থে‌কে কর্মজীবী নারী‌দের স‌ম্প‌র্কে জঘন্য আপ‌ত্তিকর পোস্ট দেওয়া হয়। জামায়াত ও দ‌লের আমির‌কে হেয়প্রতিপন্ন করতে ঘটা‌নো হ্যাকের ঘটনায় হা‌তির‌ঝিল থানায় শ‌নিবার রা‌তে জি‌ডি করা হ‌য়ে‌ছে। মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি চল‌ছে।’

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025