ভূমিকম্পে কাঁপল ইরান

ইরানে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ইউটিসি মান সময় ০৬টা ৫৫ মিনিট ০৭ দশমিক ৮ সেকেন্ডে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শিরাজ শহর থেকে প্রায় ২১৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এছাড়া জেরাশ শহর থেকে প্রায় ৫৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর অবস্থান বলে জানানো হয়েছে।

তাৎক্ষণিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ২৫ মিনিটে কম্পনটি অনুভূত হয়। এ সময় দেশটির বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলের বিমান হামলা চলছিল।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025