ইরানে হামলায় নিহতের সংখ্যা হাজার ছাড়াল

গত শনিবার থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, নিহতদের মধ্যে ১৮১ জন ১০ বছরের কম বয়সী শিশু। আহত বেসামরিক নাগরিকের সংখ্যা ৫ হাজার ৪০২ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ১০০ জন শিশু।

এইচআরএএনএ-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। এই হামলাগুলো সামরিক ঘাঁটি, চিকিৎসা কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে। আরও শত শত মৃত্যুর খবর পর্যালোচনা করা হচ্ছে।

Tags :

International News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025