এনসিপির ১৩ নেতার পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন আহ্বায়ক কমিটির ১৩ নেতা।

কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর তারা লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

পদত্যাগকারীরা হলেন— হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ। যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, যুগ্ম সদস্য সচিব শেখ রুবেল আহমেদ, যুগ্ম সদস্য সচিব সালাম আহসান, যুগ্ম সদস্য সচিব সনজয় দাস, সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

এনসিপির জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল বলেন, বিষয়টি আমিও শুনেছি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025