গাজীপুরে কৃষক দলের নেতাকে পিটিয়ে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কৃষক দলের নেতা হেলাল উদ্দিনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত হেলাল উদ্দিন (৫৫) কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

জানা গেছে, শনিবার রাতের কোনো এক সময় বাড়ি ফেরার পথে কোটবাজালিয়া এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও শাবল দিয়ে হেলাল উদ্দিনের পিঠে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রবিবার সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কৃষক দল গাজীপুর জেলা শাখার সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু বলেন, হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাকে নৃশংসভাবে হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিহতের ভাতিজার সঙ্গে মোবাইল চুরি সংক্রান্ত বিষয়ে গতকাল তার তর্ক-বিতর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে মামলা করা হবে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025