ঈদে মুক্তি পাচ্ছে পাঁচ সিনেমা

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচটি সিনেমা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি পেয়েছে। সিনেমাগুলো হচ্ছে ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘দম’ ও ‘রাক্ষস’।

সোমবার (১৬ মার্চ) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বোর্ডে প্রদর্শনের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সিনেমাগুলোকে সার্টিফিকেশন দেওয়া হয়েছে। ফলে এখন প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি শুরু করতে আর কোনো বাধা নেই।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রে নতুন গল্প ও ভিন্নধর্মী নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ভিন্ন ভিন্ন গল্প ও ঘরানার এই পাঁচটি সিনেমা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় দেখা যাবে শাকিব খান-কে; তার সঙ্গে রয়েছেন ফারিণ ও জ্যোতির্ময়ীসহ আরও অনেকে।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর ও শরীফুল রাজ। আর রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’-এ অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা ও মারিয়া শান্ত।

অন্যদিকে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় আফয়ান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরী অভিনয় করেছেন। এ ছাড়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও সুস্মিতা চট্টোপাধ্যায়।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, সেন্সর সার্টিফিকেশন পাওয়ার মধ্য দিয়ে সিনেমাগুলো এখন প্রেক্ষাগৃহে মুক্তির পথে আরেক ধাপ এগিয়ে গেল।

Tags :

Entertainment Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025