ঈদের দিন হতে পারে কালবৈশাখী ঝড়

ঈদুল ফিতরের দিন বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করবে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

স্ট্যাটাসে তিনি লিখেন, ঈদের দিন ও ঈদের পূর্বের দিন পুরো বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ এই ৩ দিন বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025