পদত্যাগ করল দুদকের পুরো কমিশন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও হাফিজ আহসান ফরিদসহ পুরো কমিশন পদত্যাগ করেছে। মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগপত্র জমা দিয়ে বের হয়ে যাওয়ার সময় কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী সাংবাদিকদের বলেন, আমরা আজকে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছি।

কোনো চাপে কি পদত্যাগ করলেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো চাপে নয়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় পুরো কমিশন পদত্যাগ করেছি। দেখেন আমার ফ্লাগ (গাড়ি থেকে পতাকা) নামিয়ে ফেলেছি। আমাদের চেয়ারম্যান চলে গেছেন, আমার এখানে কোনো কথা বলা চলে না।

জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে ২০২৪ সালের ১০ ডিসেম্বর দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল বিগত অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে দুজন কমিশনারও নিয়োগ পান তখন।

আবদুল মোমেনকে যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০১৩ সালে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।

Tags :

News Desk

Most Discussed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More on this topic

    People’s Agenda

Copyrights are reserved by NE News © 2025